সীমান্তে দুই মহিলা সহ গ্রেফতার ১১ বাংলাদেশী
উত্তর ২৪ পরগণার ভারত বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙা থেকে গ্রেফতার দুই মহিলা সহ গ্রেফতার ১১ জন বাংলাদেশি।ধৃত ১১জনকে রবিবার বসিরহাট মহাকুমার আদালতে তোলা হবে।
উত্তর ২৪ পরগণার ভারত বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙা থেকে গ্রেফতার দুই মহিলা সহ গ্রেফতার ১১ জন বাংলাদেশি।ধৃত ১১জনকে রবিবার বসিরহাট মহাকুমার আদালতে তোলা হবে।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে দুই মহিলাসহ ১১জন বাংলাদেশীকে গ্রেফতার করল ১৫৩ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী। অভিযোগ অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে নথিপত্র ছাড়া ঢুকে পড়ার সময় জওয়ানদের নজরে পড়ে যায়। হাতেনাতে পাকড়াও করা হয় ৯জন পুরুষ ও দুজন মহিলাকে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। তবে কি কারণে এরা কাটা তার পেরিয়ে এদেশের ঢুকলো, কোথায় যাচ্ছিল, তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

Click it and Unblock the Notifications