Year Ender 2024: সিন্ধু থেকে বেঙ্কটেশ, চলতি বছরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন একাধিক ক্রীড়াবিদ
২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। বছর শেষে হিসেবের পর্ব শুরু হয়ে গিয়েছে। সাফল্য ব্যর্থতা মিলিয়ে কাটে একটা বছর। কেউ কেউ আবার নতুনভাবে জীবনটা শুরুও করেন। ২০২৪ সালে একাধিক ক্রীড়াবিদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন, এই তালিকায় আছেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ভারতীয় দল তথা কেকেআরের তারকা ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। আইপিএল জেতার পরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বেঙ্কটেশ। তিনি বিবাহ করেন শ্রুতি রঘুনাথনকে। দক্ষিণ ভারতীয় রীতি মেনেই বিবাহ হয়। তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর। স্ত্রী ভাগ্যে আইপিএল নিলামে রেকর্ড দরও পেয়েছেন বেঙ্কটেশ । তঁাকে ২৩ কোটি টাকা খরচ করে দলে নিয়ে কেকেআর।
লখনউ সুপার জায়ান্টের ক্রিকেটার মহসিন খানও এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন. গত ১১ নভেম্বর বিবাহ করেন মহসিন। লখনউ দল তাঁকে ৪ কোটি টাকা দিয়ে দলে রিটেন করেছে।

বিয়ের আসর বসে কাবুলের ইম্পারিয়াল কন্টিনেন্টাল হোটেলে। তবে রশিদ খান একা নন একইদিনে বিবাহ করেন তাঁর ভাইয়েরাও। আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান তিন ভাইয়ের সঙ্গে একইসঙ্গে বিবাহ করেন আফগান দলের অন্যতম তারকা রশিদ।
ক্রিকেটারদের বাইরে অন্য খেলার তারকাদের মধ্যে এই তালিকায় প্রথমেই আছেন পিভি সিন্ধু। কয়েকদিন আগেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পিভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকার বিবাহ নিয়ে চর্চা চলছিল। উদয়পুরে সিন্ধুর বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্কট দত্ত সাঈয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্সে পদকজয়ী শাটলার।
দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু অবশ্য জীবন সঙ্গী হিসেবে কোন শাটলার বা ক্রীড়াবিদকে বেছে নিলেন না। একটি টেকনোলজি কোম্পানির কার্যকরী অধিকর্তা ভি দত্ত সাইকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সিন্ধু।
বছর শেষ হওয়ার আগেই বিবাহ সারবেন ভারতীয় দলের ফুটবলার মনবীর সিং। শনিবার থেকেই তাঁর প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আগামী ৩০ ডিসেম্বর তাঁর বিবাহ হবে।












Click it and Unblock the Notifications