করোনায় বিপর্যস্ত ভারতের পাশে ইউএফসি তারকা ম্যাকগ্রেগর, লিখলেন বার্তা

করোনায় বিপর্যস্ত ভারতের পাশে ইউএফসি তারকা ম্যাকগ্রেগর, লিখলেন বার্তা

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে কার্যত লন্ডভন্ড ভারতের পাশে দাঁড়ালেন ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগর। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি ভারতীয় নেটিজেনদের মন জয় করেছেন। পাশাপাশি ভারতের পরবর্তী হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে রামস্টন রডরিগেজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফাইটার কনর।

করোনায় বিপর্যস্ত ভারতের পাশে ইউএফসি তারকা ম্যাকগ্রেগর, লিখলেন বার্তা

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। গত একদিনে দেশে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৪২০৫ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। ভারতে বর্তমানে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ৩৮ লক্ষ। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লক্ষ। এহেন পরিস্থিতিতে অক্সিজেনের হাহাকার গোটা দেশ জুড়ে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এই কঠিন পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ্য তা দিয়ে দেশের পাশে দাঁড়াচ্ছেন সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ।

কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগর। লিখেছেন, ভারতের মানুষ কতটা শক্তিশালী, তা তিনি জানেন। কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধে তিনি ভারতের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন ম্যাকগ্রেগর। এহেন পরিস্থিতিতে গোটা বিশ্বই ভারতের পাশে রয়েছে বলেও জানিয়েছেন আয়ারল্যান্ডের ইউএফসি তারকা।

আগামী জুনেই ইউএফসি ২৬৪-এর অক্টাগনে ফিরছেন কনর ম্যাকগ্রেগর। তার আগে তিনি ভারতীয় রেস্টলিং তারকা রামস্টন রডরিগেজের সঙ্গে অনুশীলনে মগ্ন রয়েছেন। যাঁকে ভারতের আগামী হেভিওয়েট চ্যাম্পিয়ন বলে আগাম ভবিষ্যবাণী করেছেন কনর। দুঃসময়ে ভারতের পাশে মানসিক ভাবে দাঁড়ানোর জন্য ম্যাকগ্রেগরকে ধন্যবাদ জানিয়েছেন রামস্টন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+