রঙিন ভেলায় ভেসে টোকিও প্যারালিম্পিকের বর্ণাঢ্য সূচনায় টেক চাঁদের হাতে তেরঙা, উড়ল আফগান নিশানও
বর্নাঢ্য অনুষ্ঠান ও আলোর রোশনাই দিয়ে শুরু টোকিও অলিম্পিক, ভারতের পতাকা বহন করলেন টেক চাঁদ
অলিম্পিকেরই মতো রঙিন আলো ও আতসবাজির ভেলায় ভেসে টোকিওয় শুরু হল প্যারালিম্পিক। করোনা ভাইরাসের আবহে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গানের মুখরিত হল দর্শকশূন্য স্টেডিয়াম। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি দিয়ে বিভিন্ন দেশের প্যারা-অ্যাথলিটদের বরণ করে নিল জাপান। যাঁদের আবেগপূর্ণ ফ্ল্যাগ মার্চে সম্বৃদ্ধ হল স্টেডিয়াম। চ্যাম্পিয়নদের প্রত্যক্ষ করল বিশ্ব। প্রত্যাশা মতোই ভারতের পতাকা হাতে এ যাত্রায় অংশ নেন প্যারা-জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। যার সূচনা উপলক্ষ্যে টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে হাজির ছিলেন জাপানের রাজা নারুহিতো ও প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সংহতি ও শান্তির বার্তা বহন করল আফগানিস্তানের পতাকা।

আলোর রোশনাইয়ে উদ্বোধন
অলিম্পিক শেষ হয়েছে এক মাসও হয়নি। তারই রেশ নিয়ে রঙিন আলো ও আতসবাজির ভেলায় ভেসে টোকিওয় শুরু হল প্যারালিম্পিক। করোনা ভাইরাসের আবহে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গানের মুখরিত হল দর্শকশূন্য স্টেডিয়াম। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি দিয়ে বিভিন্ন দেশের প্যারা-অ্যাথলিটদের বরণ করে নিল জাপান। যাঁদের আবেগপূর্ণ ফ্ল্যাগ মার্চে সম্বৃদ্ধ হল স্টেডিয়াম। চ্যাম্পিয়নদের প্রত্যক্ষ করল বিশ্ব। ভিআইপি বক্সে বসে অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি সব দেশের প্যার-অ্যাথলিটদের হাত নাড়িয়ে অভিবাদন জানান জাপানের রাজা নারুহিতো ও প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। অনুষ্ঠানের শেষ লগ্নে রীতি মেনে মঞ্চে শপথবাক্য পাঠ করা হয়। মঞ্চে তৈরি করা হল প্যারালিম্পিকের প্রতীক আজিতো।

ভারতের পতাকা হাতে টেক চাঁদ
প্রথমে ঠিক ছিল টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা হাতে শুরুতে দেখা যাবে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। টোকিও পৌঁছে এক কোভিড ১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে আরও চার ভারতীয় দলের সদস্যকে অনির্দিষ্টকালের জন্য নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর। পরিবর্তে প্যারা জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদকে উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙা হাতে উপস্থিত থাকতে দেখা যায়। ভারতীয় প্যারালিম্পিক দলের ৮ জন কর্মকর্তা এ যাত্রায় তাঁকে সঙ্গ দেন। যদিও বাকি সব দেশের ক্ষেত্রে কেবল অ্যাথলিটরাই ফ্ল্যাগ মার্চে অংশ নেন। করোনা ভাইরাসের আতঙ্ক থাবা বসানোর করণেই ভারতীয় দলের ক্ষেত্রে পৃথক বিধি জারি করা হয় বলে জানানো হয়েছে।

টোকিও প্যারালিম্পিকে ভারত
টোকিওয় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিক। মোট ১৬২টি দেশের ৪৪০০ জনেরও বেশি অ্যাথলিট ২২টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা।
|
আফগানিস্তানের পতাকা
সম্প্রতি তালিবানদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে উত্তাল হয়ে রয়েছে আফগনিস্তান। নতুন সরকারের অধীনে কী হবে সে দেশের ক্রীড়ার ভবিষ্যত, তা নিয়ে ভাবনাচিন্তার মধ্যে টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতপত করে উড়তে দেখা গেল আফগানিস্তানের জাতীয় পতাকা। যা শান্তি ও সংহতির বার্তা বহন করছে। উল্লেখ্য দেশজুড়ে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার কারণে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে পারেননি আফগান অ্যাথলিটরা। টোকিও গেমসের হাত ধরে প্যারালিম্পিকে অভিষেক ঘটল রিফিউজি বা উদ্বাস্তু দলের। মঙ্গলবারের ফ্ল্যাগ মার্চে অংশ নেন তাঁরাও।
|
এক ডানার বিমান
অনুষ্ঠানের শেষ লগ্নে টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের মঞ্চ কাঁপান শারীরিকভাবে প্রতিবন্ধী শিল্পীরা। নানা আবহ ও আলোর ছটায় পরিবেশিত শৈল্পিক ভাবনায় ফুটিয়ে তোলা হয় এক ডানার বিমানের গল্প। যার মাধ্যমে বিশ্বকে বিশেষ বার্তাও দেওয়া হয়। দেখানো হয় যে এক ডানার অভাবেও উড়তে পারে বিমান। তেমনই শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষেরাও বিশ্বকে আলোকিত করতে পারেন বলে জানানো হয়। প্যারালিম্পিকের মশাল প্রজ্জ্বলন করেন হুইল চেয়ারে বসে থাকা মানুষরাই। সেই আবহে গেমস শুরুর ঘোষণা করেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসন্স।












Click it and Unblock the Notifications