Tokyo Olympics : লাভলিনা পারলেও ব্যর্থ পূজা, রিওর ব্রোঞ্জজয়ীর কাছে হার ভারতীয় বক্সারের

Tokyo Olympics : লাভলিনা পারলেও ব্যর্থ পূজা, রিওর ব্রোঞ্জজয়ীর কাছে হার ভারতীয় বক্সারের

লাভলিনা বড়গোহাঁই পারলেন ব্যর্থ হলেন পূজা রানি। টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হেরে দেশের হয়ে পদক জয়ের সম্ভাবনা হাতছাড়া করলেন ভারতের মহিলা বক্সার। মিডলওয়েট ক্যাটেগরিতে ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তথা বিশ্বের তিন নম্বর চিনা তারকা লি কুইয়ানের সামনে দাঁড়াতেই পারলেন না। ৫-০ ফলাফলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়।

Tokyo Olympics : লাভলিনা পারলেও ব্যর্থ পূজা, রিওর ব্রোঞ্জজয়ীর কাছে হার ভারতীয় বক্সারের

টোকিও গেমসের মহিলা বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে পদক নিশ্চিত করেছিলেন লাভলিনা। কিন্তু একই রকম লড়াই লড়তে পারলেন না পূজা। ম্যাচে প্রথম থেকেই ব্যাকফুটে ছিলেন ভারতীয় বক্সার। তিন রাউন্ড থেকে তিনি পয়েন্ট আদায় করতে ব্যর্থ হন। উল্টে আক্রমণাত্মক রণনীতিতে ম্যাচে পুরোপুরি কব্জা করে নেন কুইয়ান। চিনা প্রতিপক্ষের কোনও মুভেরই জবাব দিতে পারেননি ভারতের পূজা।

২০১৮ সালে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিলেন চিনের লি কুইয়ান। কেন তিনি বিশ্বের এক নম্বর তারকা, তা ফের প্রমাণ করলেন ৩১ বছরের বক্সার। ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতা কুইয়ানের কাছে ধোপেই টিকল না পূজার লড়াই। ২০১৯ ও ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতা পূজা রানি ভোরা শনিবার ঘুরেই দাঁড়াতে পারলেন না। তাতেই হতাশ হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

প্রি-কোয়ার্টার ফাইনালে আবজেরিয়ার ইছরাক চাইবকে ৫-০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন পূজা রানি। ওই ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। সেই বক্সার যে কোয়ার্টার ফাইনালে এভাবে হারবেন, তা হয়তো কল্পনার মধ্যেই আনেননি অনেকে। যদিও এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলার প্রতিশ্রুতি দিয়েছেন পূজা।

চলতি অলিম্পিকের প্রি-কোয়াটার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল কিংবদন্তি মেরি কমকে। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ওই হার অবশ্য মেনে নিতে পারেননি ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ওই ফলাফলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খূুলেছিলেন ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার।

ইতিমধ্যে মহিলাদের বক্সিংয়ে ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন ভারতের সিমরনজিৎ কৌর। এই দুই হারের ক্ষততে প্রলেপ দেন লাভলিনা বরগোঁহাই। মহিলাদের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করেন অসমের বক্সার। চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন লাভলিনা। তিন রাউন্ডেই দাপট অব্যাহত রেখে তিনি সেমিফাইনালে পৌঁছেছেন। ভারতের জন্য অন্তত একটা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বরগোঁহাই। ফাইনালে উঠতে পারলে অন্তত রূপো নিশ্চিত করবেন অসমের বক্সার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+