করোনার আবহেও অলিম্পিক আয়োজন করতে চায় জাপান, বললেন ইভেন্ট প্রেসিডেন্ট

করোনার আবহেও অলিম্পিক আয়োজন করতে চায় জাপান, বললেন ইভেন্ট প্রেসিডেন্ট

করোনা ভাইরাসের আবহেও জাপান সরকার দেশে অলিম্পিক আয়োজন করতে চায় বলে জানিয়েছেন ইভেন্ট প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি। বলেছেন, কোনও অঘটন না ঘটলে টোকিও-তে নির্ধারিত সূচি মেনে গেমস অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অতিমারী পরিস্থিতিতে অলিম্পিক বাতিল করা হবে বলে যে খবর ছড়িয়েছে, তা জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন মোরি।

কী বললেন মোরি

কী বললেন মোরি

টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি কথায়, করোনা ভাইরাসের প্রভাব এতটাও লাগামছাড়া নয় যে ইভেন্ট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বরং জাপানের জাতীয় সরকার, মেট্রোপলিটন প্রশাসন, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন একযোগে ইভেন্ট আয়োজনের চেষ্টায় জুটে রয়েছে বলে জানিয়েছেন মোরি।

টোকিও অলিম্পিকের সূচি

টোকিও অলিম্পিকের সূচি

টোকিওয় ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে গেম। ইতিমধ্যে অলিম্পিককে ঘিরে জাপান সরকারের খরচও বাড়তে থাকে। তা সত্ত্বেও গেমস আয়োজন করতে তৎপর ছিল ইয়োশিহাইড সুগা প্রশাসন।

কী বলছেন জাপানের মানুষ

কী বলছেন জাপানের মানুষ

খবর রটে গিয়েছিল যে অতিমারী পরিস্থিতিতে দেশে অলিম্পিকের আসর বসুক, চাইছেন না জাপানের অধিকাংশ মানুষ। মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকে প্রাধান্য দিতে গেমস বাতিল করে দেওয়ার দাবিও নাকি জানিয়েছেন সে দেশের ৮০ শতাংশ মানুষ। ফল নড়চড়ে বসেছিল জাপান প্রশাসন। তারই প্রেক্ষিতে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে গেমস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের তরফে জানানো হয়েছিল।

তথ্য নাকি ভুল

তথ্য নাকি ভুল

যদিও টোকিও অলিম্পিক বন্ধের জল্পনা উড়িয়ে দিয়েছেন ইভেন্ট প্রেসিডেন্ট মোরি। ফল সব দেশেই প্রস্তুতি চলছে জোরকদমে। জাপানে তিন লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা চার হাজার সাতশোর কিছু বেশি। তাা সত্ত্বেও ইভেন্ট হবেই বলে জানিয়েছেন মোরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+