Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : রিও ছিল অভিজ্ঞতার মঞ্চ, নিজেকে প্রমাণে মরিয়া অদিতি উবাচে আত্মবিশ্বাস

Tokyo Olympics : রিও ছিল অভিজ্ঞতার মঞ্চ, নিজেকে প্রমাণ করা পরিণত অদিতি উবাচ

মাত্র ১৮ বছর বয়সে রিও অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অদিতি অশোক। গেমসের ১১২ বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গল্ফার (পুরুষ ও মহিলা) হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে নজির গড়েছিলেন ভারতীয় তারকা। দুর্দান্তভাবে শুরু করেও মাঝের রাউন্ডে পয়েন্টে হারানো অদিতি ৪১তম টাইতে শেষ করেছিলেন রিও অভিযান। যা তাঁর কাছে অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ ছিল বলে জানিয়েছেন ভারতীয় গল্ফার। গত পাঁচ বছরের পেশাদারি কেরিয়ারের অভিজ্ঞতা সঞ্চয় করে টোকিও গেমস থেকে পদক জিততে তিনি বদ্ধপরিকর ছিলেন বলে জানিয়েছেন অদিতি অশোক।

রিও থেকে টোকিও

রিও থেকে টোকিও

১৯০৪-এর ২০১৬ সালেরে রিও অলিম্পিকেই ফিরিয়ে আনা হয়েছিল গল্ফ। মাত্র ১৮ বছর বয়সে ওই গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অদিতি অশোক। গেমসের ১১২ বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গল্ফার (পুরুষ ও মহিলা) হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে নজির গড়েছিলেন ভারতীয় তারকা। শুরুটা অসাধারণ করেও মাঝের দুই রাউন্ডে কম পয়েন্ট অর্জন করার কারণে ৪১তম স্থানে প্রতিযোগিতা শেষ করেছিলেন ভারতীয় গল্ফার। ওই বছরই পেশাদারি কেরিয়ার শুরু করা অদিতি পাঁচ বছর পর বিশ্ব ক্রমতালিকার ২০০তম স্থানে অবস্থান করছেন। তা সত্ত্বেও বিশ্বের এক নম্বর মহিলা গল্ফার আমেরিকা নেলি কোরদার বিরুদ্ধে টোকিও অলিম্পিকে যেভাবে লড়াই করেছেন অশোক, তাতে মুগ্ধ হয়েছে দেশ।

রিও গেমস ছিল অভিজ্ঞতার মঞ্চ

রিও গেমস ছিল অভিজ্ঞতার মঞ্চ

হাইস্কুলের গণ্ডী পেরিয়ে রিও অলিম্পিকে তিনি কেবল অভিজ্ঞতা সঞ্চয় করতে নেমেছিলেন বলে জানিয়েছেন অদিতি অশোক। তাঁর কথায়, পাঁচ বছর আগের গেমসে তিনি রুকি হিসেবে অংশ নিয়েছিলেন। হাইস্কুলের ফাইনাল পরীক্ষা দেওয়ার দুই মাস পর তাঁকে রিওর বিমান ধরতে হয়েছিল বলে স্মৃতি রোমন্থন করেছেন অশোক। ফলে প্রতিযোগিতায় অভিজ্ঞতার অভাবে তাঁকে ভুগতে হয়েছিল বলেও রাখঢাক না করে বলেছেন অদিতি। জানিয়েছেন, মজার ছলে অংশ নিলেও ওই প্রতিযোগিতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন। যেগুলি আগামী দিনেও তাঁর কাজে আসবে বলে মনে করেন ভারতীয় গল্ফার।

টোকিও গেমসে তৈরি হয়ে নেমেছেন

টোকিও গেমসে তৈরি হয়ে নেমেছেন

রিও অলিম্পিক থেকে পাওয়া অভিজ্ঞতা তিনি নিজের শেষ পাঁচ বছরের পেশাদারি কেরিয়ারে কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন অশোক। রিও গেমস শেষ করে এলপিজিএ ট্যুর খেলার ছাড়পত্র পেয়েছিলেন অদিতি। বিশ্বের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তিনি টোকিও অলিম্পিকে ব্যবহার করেছেন বলে জানিয়েছেন ভারতীয় গল্ফার। দেশের জন্য পদক জিততে এবার তিনি তৈরি হয়ে নেমেছিলেন বলেও জানিয়েছেন অদিতি অশোক।

পদক পেলেন না অদিতি

পদক পেলেন না অদিতি

খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত আর পারলেন না। বিশ্বকে তাক লাগানো অদিতি অশোক টোকিও অলিম্পিকের গল্ফের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতকে পদক দিতে ব্যর্থ হলেন। ৭২ হোলের প্রতিযোগিতা চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় গল্ফার। বিশ্ব ক্রমতালিকার ২০০তম স্থানে অবস্থান করেও তাবড় গল্ফারদের বিরুদ্ধে নিজের পারফরম্যান্সে তাক লাগিয়ে তিনি দেশকে গর্বিত করলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+