অলিম্পিক চলাকালীন টোকিওয় নতুন করে করোনা আক্রান্ত ৩ অ্যাথলিট সহ ১৬

অলিম্পিক চলাকালীন টোকিওয় করোনা আক্রান্ত ৩ অ্যাথলিট সহ ১৬, বাড়ছে উদ্বেগ

অলিম্পিক চলছে জোরকদমে। পাল্লা দিয়ে প্রভাব বাড়াচ্ছে করোনা ভাইরাস। সোমবার টোকিওয় নতুন করে ১৬ জনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন অ্যাথলিট হওয়ায় চিন্তিত প্রশাসন থেকে উদ্যোক্তারা। সবমিলিয়ে চলতি অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রামিত সংখ্যা বেড়েই চলেছে।

আক্রান্ত তিন অ্যাথলিট

আক্রান্ত তিন অ্যাথলিট

করোনা ভাইরাসে আক্রান্ত তিন অ্যাথলিটের নাম এবং তাঁদের দেশের সম্পর্কে টোকিও অলিম্পিক উদ্যোক্তাদের তরফে কিছু জানানো হয়নি। কেবল বলা হয়েছে যে তাঁরা গেমসে ভিলেজের অন্তর্গত নন। তিন অ্যাথলিট ছাড়াও চার ঠিকাদার, গেমসের সঙ্গে যুক্ত আট কর্মকর্তা এবং একজন কর্মচারীর কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইন পর্ব

কোয়ারেন্টাইন পর্ব

সোমবার টোকিওয় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত তিন অ্যাথলিট সহ মোট ১৬ জনকে কোয়ারন্টাইনে পাঠানো হয়েছে। কড়া করোনা বিধি মেনে তাঁদের ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে। করোনা আক্রান্ত প্রতি সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আরও একবার করে করোনা টেস্ট করা হয়েছে।

সবমিলিয়ে ১৪৮

সবমিলিয়ে ১৪৮

টোকিওয় অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত মোট ১৪৮ জন ব্যক্তি এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে কোভিড ১৯ আক্রান্ত অ্যাথলিটের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। চেক প্রজাতন্ত্র, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং নেদারল্যান্ডসের অ্যাথলিট ও সাপোর্ট স্টাফদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অলিম্পিক শুরুর আগে এবং গেমস চলাকালীন এখনও পর্যন্ত মোট ৮৩ জন কর্মকর্তার কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

৮ অগাস্ট পর্যন্ত অলিম্পিক

৮ অগাস্ট পর্যন্ত অলিম্পিক

টোকিওয় আগামী ৮ অগাস্ট পর্যন্ত চলবে অলিম্পিক। ইতিমধ্যে শহরে গেমস সম্পর্কিত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন জাপানের নাগরিকরা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি করেছে জাপান প্রশাসন ও গেমস উদ্যোক্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+