নবগঠিত বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের বডিতে নেই দেবাশিসের নাম

নবগঠিত বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের বডিতে নেই দেবাশিসের নাম

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস কুমারকে ছাড়াই বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের নতুন পদাধিকারিদের নির্বাচন করা হল। তিনি স্বইচ্ছায় দায়িত্ব থেকে সরেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা অবশ্য বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি অ্যাসোসিয়েশনও।

নবগঠিত বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের বডিতে নেই দেবাশিসের নাম

বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন অ্যাফিলেটেড ১১টি জেলা থেকে নির্বাচিত ১২ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। যার সভাপতি নির্বাচিত হয়েছেন রামানুজ মুখোপাধ্যায়। সাধারণ সম্পাদক হয়েছেন অতনু ঘোষ। বাংলাকে দেশ তথা বিশ্ব আঙিনায় তুলে ধরাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন দুই কর্তা। রাজ্যের প্রত্যন্ত প্রান্ত থেকে প্রতিভাধর সাঁতারুদের খুঁজে বের করে, তাঁদের ভবিষ্যত উজ্জ্বল করতে চায় বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন।

এক নজরে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি -

সভাপতি : রামানুজ মুখোপাধ্যায়।

সহ সভাপতি : অলোক চক্রবর্তী, রমেন বিশ্বাস, দেবেন্দ্রনাথ দাস, স্নেহাশিস বিশ্বাস।

সাধারণ সম্পাদক : অতনু ঘোষ।

সহকারি সম্পাদক : দিবাকর চক্রবর্তী, সুব্রত চক্রবর্তী, অশোক দত্ত, কাকোন পানিগ্রাহী।

কোষাধ্যক্ষ : দেবাশিস পাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+