Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ratan TATA: ‘চিরকাল থাকবেন মানুষের হৃদয়ে’, রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ রোহিত-নীরজদের

প্রয়াত রতন টাটা, মহাষষ্ঠীর রাতে মন খারাপ করা খবর, গুরুতর অসুস্থ ছিলেন। অবশেষে জীবন‌ যুদ্ধে হার মানলেন বর্ষীয়ান শিল্পপতি। বর্তমান থেকে প্রাক্তনের ভিড়ে মিশে গেলেন রতন টাটা। শুধু তাঁর ব্যপ্তি শুধু শিল্পক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, খেলাধুলার প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশের ক্রীড়া মহলেও। রোহিত শর্মা থেকে নীরজ চোপড়া, দেশের ক্রীড়া নক্ষত্ররা সোশ্যাল মিডিয়ায় তাঁর শোক প্রকাশ করছেন রতন টাটার প্রয়াণে।

মুম্বইয়ের হাসপাতালে ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন টাটা। যিনি টাটা গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং জনহিতৈষী বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। অলিম্পিক্সে জোড়া পদক বিজয়ী নীরজ চোপড়া, টেস্ট ও ওডিআই অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব সহ ক্রীড়া তারকারাও রতন টাটার মৃত্যুর দুঃখজনক সংবাদে গভীর শোকাহত।

Ratan Tata

ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনার হৃদয়ের একজন মানুষ। স্যার, আপনি চিরকাল একজন ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। উপকার এবং সেবার জন্য আপনি চিরকাল সবার মনে থাকবেন। অন্য সবার ভালো করার ব্রত নিয়ে গোটা জীবন কাটিয়েছেন।'


টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রী রতন টাটা জির প্রয়ানের খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। তিনি একজন স্বপ্নদর্শী ছিলেন, এবং আমি তাঁর সঙ্গে যে কথোপকথন করেছি তা আমি কখনই ভুলব না। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। আমি প্রার্থনা করি যে তার প্রিয়জনরা শক্তি পান। ওম শান্তি।'

সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, রতন টাটার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ব্যক্তিগতভাবেও আমার জন্য এটা বড় ক্ষতি। শিল্পপতি হিসাবে ওনার দক্ষতা প্রশ্নাতীত। তবে সর্বোপরি তিনি তাঁর দয়ালু হৃদয় এবং নম্রতার মধ্য দিয়ে আমার উপর গভীর প্রভাব ফেলেছেন।'

ভারতের বর্তমান টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব আবার রতন টাটার মৃত্যুকে একটা যুগের অবসান বলে উল্লেখ করেছেন। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের পর সূর্যকুমার লিখেছেন, 'একটি যুগের সমাপ্তি৷ অনুপ্রেরণা এবং দয়ার প্রতীক হিসেবে থাকবেন চিরকাল৷ স্যার, আপনি অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছেন। অবিরাম এবং নিঃশর্ত সেবা জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অবদান দেশ চিরকাল মনে রাখবে। আপনার উত্তরাধিকার বেঁচে থাকবে। বিশ্রাম নিন, স্যার।'

প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হবরভজন সিং লিখেছেন, 'রতন টাটা চিরকাল মানুষের হৃদয়ে থাকবেন। আধুনিক ভারতের অন্যতম রূপকার। তাঁর নেতৃত্ব, মানবিকতা সবার মন জিতে নিয়েছে।' এছাড়াও বীরেন্দ্র শেহওয়াগ, ইরফান পাঠা‌ন, হর্ষ ভোগলেরা শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+