সাইয়ে টোকিওগামী ভারতীয় প্যারা-অ্যাথলিটদের নৈশভোজ, হস্টেল শেফের হাতের বিশেষ কেক
ভারত ছাড়ার আগে টোকিওগামী ভারতীয় প্যারা-অ্যাথলিটদের নৈশভোজ করাল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
টোকিও অভিযানে যাওয়ার আগে ভারতীয় প্যারা-অ্যাথলিটদের জন্য নৈশভোজের ব্যবস্থা করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। শুক্রবার রাতে দিল্লিতে সাইয়ের জহরলাল নেহেরু হস্টেলে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। এবারের প্যারালিম্পিকে অন্যান্য বারের ভারতের পদক সংখ্যা বাড়বে বলে আশা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার। সে আশায় বুক বেঁধেছেন দেশের ক্রীড়াপ্রেমীরাও।
|
নৈশভোজ ও বিশেষ কেক
টোকিওগামী প্যারা-অ্যাথলিটদের অনুপ্রেরণা প্রদানে বিশেষ উদ্যোগ নিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। ভারত ছাড়ার আগে ওই অ্যাথলিটদের জন্য শুক্রবার দিল্লির নিজস্ব জহরলাল নেহেরু স্টে়ডিয়াম হস্টেলে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলা দেশের একাধিক প্যারা-অ্যাথলিট। তাঁদের অনুপ্রেরণা প্রদানের জন্য কাটা হয় বিশেষ কেক। টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমস লেখা কেকটি যত্ন নিয়ে তৈরি করেন ওই হস্টেলের শেফ।

এবার বেশি পদক
আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট তাতে অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি ভারত। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। ফলে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। অন্তত এবার দেশে ১৫টি পদক আসবে বলে মনে করেন দলের ডেপুটি শেফ দে মিশন আরহান বাগাতি। সেই আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা হাতে শুরুতে দেখা যাবে লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। যিনি রিও প্যারালিম্পিক থেকে দেশকে সোনা এনে দিয়েছিলেন।
ছবি সৌজন্যে টুইটার

টোকিওয় ভারতীয় প্যারা-অ্যাথলিটরা
গত বুধবার টোকিও পৌঁছেছিল ভারতীয় প্যারালিম্পিয়ানদের প্রথম দল। রিও গেমসে সোনজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু, জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ, ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমাররা ছিলেন সেই দলে। বৃহস্পতিবার সকালে টোকিও পৌঁছেছে ভারতীয় অ্যাথলিটদের আরও একটি দল। যাতে ভাবিনা হাসমুখভাই প্যাটেল, সোনাল প্যাটেলের মতো প্যারা টেবিল টেনিস তারকারা রয়েছেন। যাঁরা টোকিও প্যারালিম্পকে নিজেদের সাফল্য নিয়ে আশাবাদী। ওই দলের সঙ্গে টোকিও পৌঁছেছেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক এবং ডেপুটি শেফ দে মিশন আরহান বাগাতি। শুক্রবার টোকিও রওনা হয়েছে ভারতীয় প্যারা-অ্যাথলিটদের আরও একটি দল। যেখানে জয়দীপ কুমার, সাকিনা খাতুনের মতো দেশের প্যারা-ভারোত্তোলকরা রয়েছেন।
ছবি সৌজন্যে টুইটার

প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা
টোকিওগামী প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথমবার, কেউ গেমস থেকে পদক জেতার নজির গড়ে ফেলেছেন। কেউ শৈশব থেকেই প্রতিবন্ধী, কেউ অঙ্গ হারিয়েছেন দুর্ঘটনায়। তাঁদের মধ্যে যেটা সবচেয়ে সাধারণ, তা হল লড়াই করার মানসিকতা। যার বলে বলিয়ান হয়ে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন দেশের প্যারা অ্যাথলিটরা। তাঁদের সাহস, ভাবনা এবং ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্যারা-অ্যাথলিটদের রোল মডেল বলেও তিনি সম্বোধন করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications