• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রো কবাডির নিলামে সর্বকালীন রেকর্ড প্রদীপের, খেতাব ধরে রাখতে শক্তি বাড়াল বেঙ্গল ওয়ারিয়র্স

Google Oneindia Bengali News

প্রো কবাডি গত বছর করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছিল। তার আগের বছর প্রো কবাডিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স। খেতাব দখলে রাখার লক্ষ্যে এবার সিজন এইটের নিলামে বাংলার ফ্র্যাঞ্চাইজি দল আরও শক্তিশালী করে নিল। এবারের নিলামে এক কোটির বেশি দর উঠল সিদ্ধার্থ দেশাই ও প্রদীপ নারওয়ালের। প্রদীপ হলেন পিকেএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।

বাংলার দলে বাঙালি নেই!

বেঙ্গল ওয়ারিয়র্স নিলামের আগে চারজনকে ধরে রেখেছিল। তাঁরা হলেন রেইডার মনিন্দর সিং, রবীন্দ্র রমেশ কুমাওয়াত, অলরাউন্ডার মহম্মদ ইসমাইল নবিবক্ষ ও ডিফেন্ডার রিঙ্কু নারওয়াল। নিলাম থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সবচেয়ে বেশি দরে যাঁকে নিয়েছে তিনি হলেন ইরানের ডিফেন্ডার আবোজার মোহাজের মিঘানি। তাঁর দর উঠেছে ৩০.৫০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকায় রেইডার সুকেশ হেগড়েকে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। রেইডার সুমিত সিং ও ঋশঙ্ক দেবদিগার দর উঠেছে ২০ লক্ষ টাকা। ১৭.৫০ লক্ষ টাকায় ডিফেন্ডার সচিন ভিত্তালা ও রেইডার আকাশ পিকালমুন্ডেকে নেওয়া হয়েছে। এ ছাড়া ১০ লক্ষ টাকায় অলরাউন্ডার মনোজ গৌড়া কে, ডিফেন্ডার ভিজিন থঙ্গদুরাই, প্রবীণ, রোহিত বান্নে ও দর্শন জে-কে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। ৬ লক্ষ টাকায় অলরাউন্ডার রোহিত খেলবেন গতবারের চ্যাম্পিয়নদের হয়ে। তবে বাংলার দলে কোনও বাঙালি কবাডি খেলোয়াড়ই জায়গা করতে পারেননি।

যাঁরা ভালো দর পেলেন

অর্জুন দেশওয়ালকে ৯৬ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অর্জুন আগেরবার ইউ মুম্বায় ছিলেন। গত দুই মরশুমে ২২ ম্যাচে ১১০ পয়েন্ট স্কোর করেছেন। চলতি মরশুমে তিনিই জয়পুরের সবচেয়ে দামি খেলোয়াড়। রেইজার মনজিৎকে ৯২ লক্ষ টাকায় পুনেরি পাল্টান থেকে তুলে নিয়েছে তামিল থালাইভাস। গুজরাট জায়ান্টসে সিজন সেভেনে ২৫ লক্ষ টাকা দর ছিল রোহিত গুলিয়ার। সেই অলরাউন্ডার এবার হরিয়ানা স্টিলার্সে গেলেন ৮৩ লক্ষ টাকায়। পাটনা পাইরেটসের সচিনের দর পেলেন ৮৪ লক্ষ টাকা, বেঙ্গালুরু বুলসের রঞ্জিতের দর উঠল ৮০ লক্ষ টাকা। বিশাল ভরদ্বাজের অনুপস্থিতিতে রক্ষণ মজবুত করতে ৫৯.৫ লক্ষ টাকায় ক্যাটেগরি সি ডিফেন্ডার সন্দীপ কান্ডোলাকে নিয়েছে তেলুগু টাইটান্স। সিজন ফাইভের সবচেয়ে দামি নীতীন তোমরের দর এবার ৬১ লক্ষ টাকা, তাঁকে ফাইনাল বিড ম্যাচে ধরে রেখেছে পুনেরি পাল্টান। গুজরাট জায়ান্টস কর্নারের বিশাল ভরদ্বাজ ও বলদেব সিংয়ের দর উঠেছে ৬০ লক্ষ টাকা। অভিজ্ঞ অজয় ঠাকুরকে ৪৬ লক্ষ টাকায় নবীন কুমারের সঙ্গে রেইডিংয়ে দেখা যাবে দাবাং দিল্লির হয়ে। হরিয়ানা স্টিলার্স অলরাউন্ডার বিজেন্দ্র সিং চৌধুরীকে ৫৫ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে। দাবাং দিল্লি ডিফেন্ডার জীবা কুমারকে নিয়েছে ৪৪ লক্ষ টাকার বিনিময়ে। পুনেরি পাল্টান সোমবীরকে নিয়েছে ৩৪.৫ লক্ষ টাকায়। রিঙ্কু নারওয়াল ও অমিতের জন্য যথাক্রমে ৩২ লক্ষ ও ২০ লক্ষ টাকা খরচ করেছে ইউ মুম্বা ও জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

কোটির অঙ্কে রেকর্ড প্রদীপের

এবারের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছে রেইডিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করা প্রদীপ নারওয়ালের। তিনি পাটনা পাইরেটস থেকে ইউপি যোদ্ধায় গেলেন। সিজন এইটে তাঁর দর উঠল ১.৬৫ কোটি টাকা। পিকেএলের ইতিহাসে এত বেশি দর কারও ওঠেনি। সিজন সিক্সে হরিয়ানা স্টিলার্সের মোনু গোয়াতের দর উঠেছিল ১.৫১ কোটি টাকা। সিজন সেভেনে তেলুগু টাইটান্সে সিদ্ধার্থ দেশাইয়ের দর ছিল ১.৪৫ কোটি টাকা। এবার তা হয়েছে ১.৩০ কোটি টাকা, তাঁকে এফবিএম কার্ডের মাধ্যমে ধরে রেখেছে তেলুগু টাইটান্স। সিদ্ধার্থ ও প্রদীপ ছাড়া এবার কারও দরই কোটির গণ্ডি টপকায়নি। সিজন সিক্সে রাহুল চৌধুরীকে তেলুগু টাইটান্স নিয়েছিল ১.২৯ কোটি টাকায়। রাহুল এবার খেলবেন পুনেরি পাল্টানের হয়ে। সিজন সেভেনে নীতীন তোমরের দর উঠেছিল ১.২০ কোটি টাকা, তাঁকে নিয়েছিল পুনেরি পাল্টান। সিজন সিক্সে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের দীপক হুডা পেয়েছিলেন ১.১৫ কোটি। সিজন সিক্সে নীতীন তোমর পুনেরি পাল্টানে পেয়েছিলেন ১.১৫ কোটি টাকা। ইউপি যোদ্ধায় ঋশঙ্ক দেবদিগা পেয়েছিলেন ১.১১ কোটি টাকা। সিজন সিক্সেই ইউ মুম্বার ফাজেল আত্রাচালির দর উঠেছিল ১ কোটি টাকা।

ইরানিদের নিয়ে চাহিদা তুঙ্গে

এবারের নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে মহম্মদরেজা চিয়ানেহ-র। ইরানের এই অলরাউন্ডারকে ৩১ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে পাটনা পাইরেটস। পাটনা পাইরেটস দুটি এফবিএম কার্ড দেখিয়ে ধরে রেখেছে পিকেএলে জনপ্রিয় কোরিয়ান জাং কুন লিকে, ২০.৫ লক্ষ টাকার বিনিময়ে। এবারের নিলামে ১২টি ফ্র্যাঞ্চাইজি ১৯০-এর বেশি খেলোয়াড়কে নিয়েছে নিলাম থেকে। বিভিন্ন ক্যাটেগরি থেকে খেলোয়াড়দের নিতে খরচ করা হয়েছে ৪৮.২২ কোটি টাকা। ডিসেম্বরে শুরু হবে প্রো কবাডির অষ্টম সিজন।

ফের ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিলেন ব্রাত্য বসু, কলকাতা বিমান বন্দর থেকে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Pro Kabaddi Season 8 Player Auction Concluded As Siddharth Desai And Pardeep Narwal Surpass 1 Crore Mark. Pardeep Narwal Became The Most Expensive Player Of PKL History.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X