Pro Kabaddi League: দুরন্ত জয় পেল ইউপি যোদ্ধাস, তামিল দলকে হারিয়ে দিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই রবিবার ছুটি দিনেও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং তামিল থালাইভাস দলের। অন্যম্যাচে ইউ মুম্বা মুখোমুখি হয়েছিল ইউপি যোদ্ধাস দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক পিঙ্ক প্যান্থার্স এবং তামিল থালাইভাস ম্যাচের ফলাফলের দিকে। এই ম্যাচে জয় পেল পিঙ্ক প্যান্থার্স । পিঙ্ক সিটির দল ৩৪-২৭ ফলে হারিয়ে দিল তামিল থালাইভাসকে। এই ফলাফলই বলে দিচ্ছে ম্যাচ কতটা তূল্যমূল্য হয়েছে। পিঙ্ক প্যান্থার্স দলের হয়ে অর্জুন এবং নীরজ উভয়েই ৬ পয়েন্ট করে সংগ্রহ করেন। পিঙ্ক প্যান্থার্স দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫ পয়েন্ট সংগ্রহ করলেন।

অন্য ম্যাচে ইউপি যোদ্ধাস ইউ মুম্বাকে হারাল ৩০-২৭ ফলে। প্রথম দিকে এই ম্যাচ তুল্যমূল্য হতে থাকে। কিন্তু সময় যত এগোতে থাকে ততই খেলার উপর আধিপত্য বিস্তার করে ইউপি। জয়ী দলের সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করলেন ভবানী রাজপুত। ইউ মুম্বা দলের হয়ে অজিত চাভান সর্বোচ্চ ৫ পয়েন্ট সংগ্রহ করলেন
এই ম্যাচ জয়ের ফলে ১৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল ইউপি যোদ্ধাস । অন্যদিকে ম্যাচ হেরে ১৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল মুন্বইয়ের দলটি।












Click it and Unblock the Notifications