Pro Kabaddi League: জয়পুরের কাছে হার বেঙ্গল ওয়ারিয়রজ দলের, পুণেরি পল্টনের বিরুদ্ধে জিতল তেলুগু টাইটান্স
জমজমাট প্রো কবাডি লিগের আসর। অন্য দিন গুলির মতোই শুক্রবারও ছিল দুটি ম্যাচ। লিগের তৃতীয় পর্বের খেলাগুলি হচ্ছে পুণের বালেওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাডমিন্টন হলে। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং বেঙ্গল ওয়ারিয়রজ । অন্যম্যাচে পুণেরি পল্টন মুখোমুখি হয়েছিল তেলুগু টাইটান্স দলের। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক বাংলার দলের ম্যাচের ফলাফলের কথায়। জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলের কাছে তুল্যমূল্য ভাবে লড়াই করেও হারল বেঙ্গল ওয়ারিয়রজ। ৩১-২৮ ফলে জিতল জয়পুরের দলটি। শেষ ম্যাচে তামিল থালাইভাস দলের কাছে ৬০-২৯ ফলে হারে বাংলার দলটি। কিন্তু এই ম্যাচেও জয়ে ফিরেত ব্যর্থ বাংলার দলটি। বেঙ্গল ওয়ারিয়রজ দলের হয়ে প্রণয় রানে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট সংগ্রহ করেন অর্জুন রাঠি।

এবার আসা যাক তেলুগু টাইটান্স এবং পুণেরি পল্টন দলের খেলার কথায়। তেলুগু টাইটান্স দল ১২ পয়েন্টের ব্যবধান রেখে জয় হাসিল করল পুণে দলের বিরুদ্ধে। তেলুগু টাইটান্স দল ৪৮-৩৬ ফলে জয় পেল।
তেলুগু টাইটান্স দলের জয়ের নায়ক পবন শেরাওয়াত এবং আশিস নারওয়াল। পবন তেলুগু টাইটান্স দলের হয়ে সর্বোচ্চ ১৫ এবং আশিস দ্বিতীয় সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন। অন্যদিকে, পুণে দলের হয়ে অজিত কুমার সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন। নাভালে দ্বিতীয় সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করেন।
এই ম্যাচ জয়ের ফলে ২২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল তেলুগু দল। ২১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল পুণেরি পল্টন।












Click it and Unblock the Notifications