Paris Olympics 2024: সেমিফাইনালের হার থেকে শিক্ষা, ব্রোঞ্জ পদক কাকে উৎসর্গ করলেন আমন শেরাওয়াত?

প্যারিস অলিম্পিক্সে যে কয়েকটি ইভেন্টকে নিয়ে ভারতের পদকের সবথেকে বেশি প্রত্যাশা ছিল তার মধ্যে অন্যতম কুস্তি। কারণ ২০০৮ সাল থেকে টানা এই ইভেন্টে পদক জিতে আসছে ভারত। এবার নিশা দাহিয়া, ভিনেশ ফোগাটদের ঘিরে ছিল অনেক স্বপ্ন। নিশা-অন্তিমরা চূড়ান্ত হতাশ করেন। ভিনেশের পদক নিশ্চিত হয়েও বাতিল হয়ে যায়। অবশেষে পদকের প্রত্যাশা পূরণ করলেন ২১ বছর আমন শেরওয়াত।

পুরুষদের কুস্তির ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে পুয়ের্তো রিকোর তোই ডারিয়ান ক্রুজের বিরুদ্ধে ১৩-৫ ফলে জয় তুলে নিলেন। সেইসঙ্গে ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে ছয় নম্বর পদকটিও নিশ্চিত করলেন। ব্রোঞ্জ জয়ের ম্যাচে শুরু থেকেই আক্রণাত্বক খেলতে শুরু করেন, সময় যত এগিয়েছে ততই পয়েন্ট সংখ্যা বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ১৩-৫ ফলে জিতলেন আমন। দেশকে ফের একবার গর্বিত করলেন।

Aman Sehrawat

ব্রোঞ্জ পদক জয়ের পরই জাতীয় পতাকা হাতে তুলে নিলেন। কোচদের সঙ্গে নিয়ে ইন্ডোর স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ জানালেন। এরই ফাঁকে সম্প্রচারকারী চ্যানেলে আমন জানালেন, 'খুবই ভালো লাগছে পদক জিততে পেরে। প্রথম থেকেই চেষ্টা করেছিলাম পদক জিততে। আমি খুব খুশি। আমি আমার এই পদক দেশবাসী এবং মা-বাবাকে উৎসর্গ করছি।'

একইসঙ্গে নিজের রণনীতি সম্পর্কে বলেন, সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে ভু‌ল থেকে শিক্ষা নিয়েছিলাম। যে ভুলগুলি হয়েছিল সেটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিলাম। এত বড় প্রতিযোগিতায় ৪ বা ৫ ‌নম্বরে যাওয়াটা ছোট বিষয় নয়। অবশেষে পদক জিতলাম।'

ব্রোঞ্জ জয়ের ম্যাচে প্রথম পিরিয়ডে আমন ৬-৩ ব্যবধানে এগিয়ে যান, এরপর সময় যত এগিয়েছে ততই প্রতিপক্ষের আধিপত্য বিস্তার করেছেন। ভিনেশ ফোগাটের পদকের আক্ষেপ কিছুটা হলেও মুছল আম‌নের সাফল্যে। সেইসঙ্গে অলিম্পিক্সের কুস্তিতে ২০০৮ সাল থেকে চলা সাফল্যের ধারাও বজায় রাখলেন।

আমন শেরাওয়াত ব্রোঞ্জ পদক জেতায় প্যারিস অলিম্পিক্সের কুস্তির ইভেন্ট থেকে এবারও খালি হাতে ফিরতে হল না। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ভিনেশ ফোগাটের পদক হারানোর দুঃখ কিছুটা হলেও ভুলতে পারবেন আমনের ব্রোঞ্জ মেডেল দিয়ে। প্যারিস অলিম্পিক্সে এটি ভারতের ৬ নম্বর পদক। ভারত এখনও পর্যন্ত প্যারিস থেকে ৫টি ব্রোঞ্জ ও ১টি রুপো জিতেছে।

Paris Olympics 2024: ভিনেশের পদক কেড়ে নেওয়া হয়েছে, অলিম্পিক্সে কুস্তি কাণ্ডে কড়া প্রতিক্রিয়া সচিনের
ভিনেশ, অন্তিম, নিশাদের ঘিরেই এবার পদকের স্বপ্ন দেখেছিল ভারতীয় কুস্তি প্রেমীরা। তরুণ আমন সেভাবেই প্রচারেই আসেননিদ। কিন্তু অলিম্পিক্সের শেষ দিকে এসে নতুন তারকা হয়ে উঠলেন আমন। তাঁর বাড়িতে শুরু হয় উৎসব। অল্প বয়সেই অলিম্পিক্সে পদক জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম তুলে রাখলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+