Paris Olympics 2024: সরবজ্যোৎ ফেরালেন হরিয়ানা সরকারের লোভনীয় প্রস্তাব, অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী জানালেন কারণও
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোৎ সিং। মনু ভাকেরের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে।
বছর বাইশের সরবজ্যোৎ সিংকে এরপরই চাকরির প্রস্তাব দেয় হরিয়ানা সরকার। যদিও সেই আকর্ষণীয় প্রস্তাব ফেরালেন সরবজ্যোৎ।

পদক জিতে দেশে ফেরার সঙ্গে সরবজ্যোৎ ও মনুকে সংবর্ধিত করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। সরবজ্যোৎ সিংকে হরিয়ানা সরকারের ক্রীড়া মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগদানের প্রস্তাবও দেওয়া হয়। যদিও তাতে রাজি হননি সরবজ্যোৎ।
#WATCH | Ambala, Haryana: On Haryana government's offer of the post of Deputy Director in the Sports Department, Indian Shooter and Olympic Athlete Sarabjot Singh says, "The job is good but I will not do it right now. I want to work on my shooting first. My family has also been… pic.twitter.com/XU7d1QdYBj
— ANI (@ANI) August 10, 2024
তিনি বলেছেন, চাকরিটা ভালোই ছিল। কিন্তু আমি এই মুহূর্তে চাকরি করতে চাই না। আমার পরিবারের তরফেও বলা হয়েছে চাকরি করতে। কিন্তু আমি শ্যুটিংয়েই আরও উন্নতি করতে চাই। শ্যুটিইংই চালিয়ে যাব। আমি নিজে কিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তার বিরুদ্ধে যাচ্ছি না এখনই।
সরবজ্যোৎ দেশে ফেরার পর অম্বালার ধীন গ্রামে তাঁকে রাজকীয়ভাবে বরণ করা হয়। নানা বয়সের অ্যাথলিটদের উপস্থিতিতে। পরিবার, বন্ধু ও গ্রামবাসীদের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত সরবজ্যোৎ। ঢাক-ঢোল, আতসবাজি-সহকারে মালা পরিয়ে সরবজ্যোৎকে নিজের গ্রামে স্বাগত জানানো হয়।
গ্রামে ফিরে প্রথমে বাবা জিতেন্দ্র সিং ও মা হরজিৎ কৌরের আশীর্বাদ নেন সরবজ্যোৎ। নাচে-গানে-পুষ্পবৃষ্টিতে সরবজ্যোৎকে বরণ করে নেন গ্রামের মানুষজন। তাঁদের এই ভালোবাসা পেয়ে উৎসবের আনন্দে মাতেন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী।
সরবজ্যোতের চাকরির প্রস্তাব ফিরিয়ে শ্যুটিং কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার প্রশংসা করেছেন অনেকেই। তাঁদের আশা, পরের অলিম্পিক্সে পদকের রং বদলাতেও সক্ষম হবেন হরিয়ানার এই শ্যুটার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications