Paris Olympics 2024: এখানেই শেষ নয়, প্যারিসের হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করার বার্তা দিলেন লাভলিনা
টোকিওতে ব্রোঞ্জ জিতলেও প্যারিসে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকেছে লাভলিনা বরগোঁহাইয়ের। পদক জয় থেকে এক কদম দূরেই থামতে হয়েছে ভারতীয় মহিলা বক্সারকে। প্যারিসে কেরিয়ারের দ্বিতীয় পদক জয় অধরা থাকলেও হাল ছাড়তে নারাজ লড়াকু অসমীয়া কন্যা। সামনে তাকাতে চান লাভলিনা। প্যারিসের ব্যর্থতার পর আগামী দিনের লক্ষ্যটা জানিয়ে দিলেন লাভলিনা।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নজর কেড়েছিলেন ভারতীয় মহিলা বক্সার লাভলিনা। ফলে প্যারিসে তাঁকে নিয়ে ছিল বিরাট প্রত্যাশা। কিন্তু সিন্ধু, লক্ষ্য সেনের মতোই তিনিও হতাশা করেছেন দেশবাসীকে। প্যারিস থেকে পদক জিততে পারেননি। বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে টান টান লড়াইয়ের পরে চিনের লি কিয়ানের বিরুদ্ধে হেরে যান ভারতীয় তারকা।

প্যারিসে পদকের স্বপ্ন অধরা থাকার পর লাভলিনা শক্তিশালীভাবে ফিরে আসার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি দেশবাসীর কাছে বলতে চাই যে, এই অলিম্পিক্সে আমি একটি পদক ঘরে তুলতে পারিনি। আমার রাজ্যের জনতা আমার জন্য সব সময় প্রার্থনা করেন। আমি আরও কঠোর পরিশ্রম করব এবং আগামীবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমি পরিষ্কার করেই বলতে চাই এটা আমার শেষ নয়। আমি আবার নতুনভাবে শুরু করব।'
প্যারিস অলিম্পিক্সে তাঁর যাত্রা পথে সাহায্য করার জন্য লাভলিনা তাঁর কোচ, সাপোর্ট স্টাফ এবং অন্যদের ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লাভলিনা লিখেছেন, আমি আমার সব কোচ, সাপোর্ট স্টাফ, সাই, আসাম সরকার, ভারতীয় বক্সিং সংস্থা, রিলায়েন্স স্পোর্টস ফাউন্ডেশন, ক্রীড়া মন্ত্রক এবং আমার সমস্ত পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে সমর্থন এবং উত্সাহ দিয়েছেন ।"
প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের সানিভা হফস্তাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান লাভলিনা। গত বছর এশিয়ান গেমসের ফাইনালে কিয়ানের কাছে হেরে যান লাভলিনা। তবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে দেন।ইতিপূর্বে এশিয়ান গেমসেও মহিলাদের ৭৫ কেজি বিভাগে এই কিয়ানের কাছেই হারতে হয়েছিল ভারতীয় তারকাকে। লাভলিনায়র পদক জয়ের ক্ষেত্রে কাঁটা ছিলেন কিয়ান। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। কিয়ানের বিরুদ্ধে জয় অধরাই থাকল তাঁর।
Paris Olympics 2024: এক সুতোর জন্য পদকের স্বপ্নভঙ্গ, প্যারিসে ভারতের চতুর্থ স্থানের তালিকায় কারা?
তবে লাভলিনার বয়স কম হওয়ায় এখনও তাঁর কাছে সুযোগ রয়েছে। লাভলিনার মতোই হতাশ করেছেন নিখাত জারিন এবং নিশান্ত দেবও। ফলে বক্সিংয়ে প্যারিস থেকে ভারতের প্রাপ্তি শুধুই ০।












Click it and Unblock the Notifications