Paris Olympics 2024: জ্যাভলিন ফাইনালে উঠতে ব্যর্থ কিশোর জেনা, ভরসা একমাত্র নীরজ চোপড়া

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো-র বাছাই পর্ব চলছে। বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ নীরজ চোপড়ার অভিযান শুরু হবে।

তবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা ভারতের কিশোর জেনা হতাশ করলেন। তিনি ফাইনালে উঠতে পারলেন না। পার করতে পারলেন না যোগ্যতামানও।

Paris Olympics 2024

জ্যাভিলন থ্রো-র বাছাই পর্বে মোট ৩২ জন থ্রোয়ারকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। এ গ্রুপে ছিলেন কিশোর। তিনি চলতি বছর নিজের সেরা থ্রো সুনিশ্চিত করলেও তা ফাইনালে ওঠার পক্ষে যথেষ্ট ছিল না। কিশোরের প্রথম থ্রো ছিল ছিল ৮০.৭৩ মিটারের। এরপর ফাউল করেন। তৃতীয় প্রয়াসটি যায় ৮০.২১ মিটার অবধি।

সে কারণে নবম স্থানে থেকেই অভিযান শেষ করতে হলো কিশোরকে। ফাইনালে ওঠার যোগ্যতামান ছিল ৮৪ মিটারের। গ্রুপ এ-তে মাত্র চারজনই তা পার করতে পেরেছেন। তাঁরা গিয়েছেন ফাইনালে। মোট ১২ জন ফাইনালে যেতে পারবেন।

জার্মানির জুলিয়ান ওয়েবারের থ্রো ছিল ৮৭.৭৬ মিটারের। কেনিয়ার জুলিয়াস ইয়েগো চলতি মরশুমে নিজের সেরা থ্রো সুনিশ্চিত করেছেন, ৮৫.৯৭ মিটারের। নীরজের অন্যতম চ্যালেঞ্জার বলে যাঁকে মনে করা হচ্ছে সেই জাকুব ভাদলেচ থাকেন তিনে, তাঁর থ্রো ৮৫.৬৩ মিটারের। এ ছাড়া ফিনল্যান্ডের টনি কেরানেনের সেরা থ্রো ৮৫.২৭ মিটারের, যা তাঁর ব্যক্তিগত সেরা থ্রো।

বাছাই পর্বের নিয়ম হলো, যাঁরা ৮৪ মিটারের থ্রো নিশ্চিত করতে পারবেন, কিংবা সেরা ১২ পারফর্মার যাবেন ফাইনালে। ইতিমধ্যে চারজন ওই যোগ্যতামান পার করেছেন। গ্রুপ বি-র ১৬ থ্রোয়ারের মধ্যে ৮ জনের তাই ফাইনালে সরাসরি যাওয়ার সুযোগ থাকছে ৮৪ মিটারের থ্রো নিশ্চিত করে।

যদি দেখা যায় যোগ্যতামান ছোঁয়া থ্রোয়ারদের নিয়ে ১২ জনের কোটা পূরণ হচ্ছে না, তখন সেরা পারফর্মারদের সুযোগ মিলবে। কিন্তু জেনার সামনে সেই সুযোগ নেই তিনি নবম স্থানে থাকায়। গত বছর এশিয়ান গেমসে জেনা রুপো জিতেছিলেন ৮৭.৫৪ মিটার থ্রো-র সৌজন্যে। তাতেই তিনি পেয়ে যান অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র।

যদিও আজকের আগে ৬টি প্রতিযোগিতায় মাত্র একবারই ৮০ মিটারের থ্রো নিশ্চিত করতে পেরেছেন কিশোর। আজ ৮০ মিটারে পৌঁছলেও তা তাঁকে ফাইনালের দরজা খোলার সুযোগ করে দিল না। তবে বাকি এ গ্রুপের বাছাই পর্বে যা পারফরফরম্যান্স বাকিদের, তাতে নীরজের পদকের সম্ভাবনা উজ্জ্বল। ৮ তারিখ সোনা জিতলে নয়া ইতিহাস গড়বেন নীরজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+