Paris Olympics 2024: কোন মন্ত্রে পেলেন সাফল্য? ব্রিটেনকে হারানোর পরই রহস্য ফাঁস করলেন ‘নায়ক’ শ্রীজেশ
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আরও কাছে ভারতীয় হকি দল। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৪৩ মিনিট ১০ জনে খেলেছে ভারতীয় দল। ১০টি পেনাল্টি কর্নার বাঁচিয়েছে। প্রতিপক্ষ দলের একাধিক আক্রমণ রুখে দিয়েছে। গোলের নীচের দুরন্ত পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন শ্রীজেশ। ম্যাচের নায়কও শ্রীজেশ।
প্যারিস অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হকি ম্যাচের কোয়ার্টার-ফাইনালের ম্যাচে ভারতের পিআর শ্রীজেশ ভারতের নায়ক হয়ে উঠলেন। প্রবীণ গোলরক্ষক গোটা ম্যাচে যেভাবে পারফরম্যান্স করলেন তা এক কথায় অনবদ্য। কোন মন্ত্রে সফল হলেন শ্রীজেশ। ম্যাচ জয়ের পর সম্প্রচারকারী চ্যানেলে শ্রীজেশ ফাঁস করেছেন তাঁর সাফল্যের রহস্য।

শ্রীজেশ বলেছেন, "দেখুন আমি যখন এই মাঠে পা রাখি তখন আমার জন্য দুটি বিকল্প ছিল। এটি আমার শেষ ম্যাচ হতে পারে, অথবা আমি আরও দুটি ম্যাচের জন্য সুযোগ পেতে পারি। আমি আরও দুটি ম্যাচ খেলার মানসিকতা নিয়েই ব্রিটেনের বিরুদ্ধে খেলি।'
ভারতের জয়ে তিনিই ছিলেন প্রধান ব্যক্তি। পেনাল্টি শুটআউটের সময় তিনি ছিলেন ভারতের প্রধান ব্যক্তি এবং দলের নায়ক। প্যারিস অলিম্পিক্স ভারতের অভিযান শেষ হওয়ার পরে শ্রীজেশ অবসর নিতে চলেছেন।
শ্রীজেশ আরও বলেছেন, অমিত যখন লাল কার্ড দেখল, তখন আমি ভেবেছিলাম, আমি তার জন্য সেরাটা খেলতে চাই কারণ একজন ডিফেন্ডার হিসেবে সে আমাদের কাছে সম্পদ। আমি ভেবেছিলাম অমিতের অভাব আমি পূরণ করব। কঠোর পরিশ্রম, কঠিন মানসিকতা দেখিয়েই আমরা খেলেছি। তবে ব্যক্তির থেকেও এই জয়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দলগত প্রচেষ্টা।"
সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। মঙ্গলবারের ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সে একটি পদক নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। টানা দুটি অলিম্পিক্সে ফের পদক জয়ের হাতছানি ভারতের সামনে। প্রতিপক্ষ হিসেবে কাকে চান? এই প্রশ্নে শ্রীজেশ বলেন, সব দলই কঠিন প্রতিপক্ষ, সোনা জিততে আমাদের কঠিন সব প্রতিপক্ষকে হারাতে হবে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications