Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া অর্জুন বাবুতার, রুপোর আশা জাগিয়েও ফিরলেন খালি হাতে
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে ভারতকে দ্বিতীয় পদক এনে দেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তারপরও অর্জুন বাবুতাকে ফিরতে হলো খালি হাতেই।
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অনেকক্ষণ দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন। তৃতীয় স্থানে থাকার পরেও উঠে এসেছিলেন দুইয়ে। কিন্তু শেষের দিকে পিছিয়ে পড়ে চতুর্থ স্থানে অভিযান শেষ করলেন অর্জুন।

২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন গগন নারাং। এদিন তৃতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে পদক জেতার হাতছানি ছিল বাবুতার সামনে।
প্রথম সিরিজের শেষে বাবুতা ছিলেন তৃতীয় স্থানে। তাঁর প্রথম ১০টি শট ছিল যথাক্রমে ১০.৭, ১০.২, ১০.৫, ১০.৪, ১০.৬, ১০.৭, ১০.৫, ১০.৪, ১০.৬ ও ১০.৪-এর। কিন্তু দ্বিতীয় সিরিজে শুরুর পর তৃতীয় শটটাই শেষ অবধি অর্জুনের পদক জয়ের পথে প্রতিবন্ধতা তৈরি করে দিল।
দ্বিতীয় সিরিজের প্রথম দুটি শট ছিল ১০.৬ ও ১০.৮-এর। যা থাকে নিয়ে গিয়েছিল দ্বিতীয় স্থানে। এই ইভেন্টে সোনাজয়ী চিনের লিহাও শেংয়ের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১। কিন্তু ১৩ নম্বর শটটাই ছিল ৯.৯-এর। এরপর তিনি ১০.৬ মেরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।
১৬ নম্বর শটে ব্রোঞ্জজয়ী ক্রোয়েশিয়ার মিরান মারিসিচের শট ছিল ১০.৯-এর। বাবুতা মারেন ১০.৭। ফলে তাঁদের স্কোর ছিল সমান-সমান (১৬৭.৮)। এর ক্রমেই পিছিয়ে পড়েন বাবুতা। তাঁর শেষ চারটি শট ছিল ১০.৫, ১০.১, ১০.৫ ও ৯.৫-এর। যার ফলে বাবুতার মোট স্কোর দাঁড়ায় ২০৮.৪।
সেই পর্যায় অবধি ক্রোট মিরানের স্কোর ছিল ২০৯.৮, তিনি শেষ তিন শ্যুটার হিসেবে মেডেলের দৌড়ে জায়গা নিশ্চিত করেন। অলিম্পিক রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতলেন লিহাও। তাঁর মোট স্কোর ২৫২.২। ২৫১.৪ স্কোরের সৌজন্যে রুপো জিতলেন সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন। বাবুতা ও মিরানের স্কোর যখন ১৬৭.৮, তখনও লিন্ডগ্রেন পিছিয়ে ছিলেন (১৬৭.৬)।
যখন দুটি শট নেওয়া বাকি, তার আগে অবধি মিরান ছিলেন দুইয়ে, লিন্ডগ্রেন তিনে। বাবুতার চেয়ে ০.৪ ব্যবধানে এগিয়ে ছিলেন। ২০ নম্বর শটের পর ভিক্টর ছিলেন তিনে, যদিও মিরান এই লিড ধরে রাখতে পারেননি।
এদিন, রমিতা জিন্দল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদকের দৌড় থেকে ছিটকে যান। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ফাইনালে উঠেছে মনু ভাকের ও সরবজ্যোৎ সিংয়ের জুটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications