Paris Olympics 2024: রমিতা জিন্দলের পর অর্জুন বাবুতা! ১০ মিটার রাইফেল ফাইনালে ভারতের পদক জয়ের ২ ভরসা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের ঐতিহাসিক ব্রোঞ্জ জয় করেছেন। মিটিয়েছেন অলিম্পিক শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদকের খরা।
এবার ১০ মিটার এয়ার রাইফেলে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন দুই শ্যুটার। মহিলাদের বিভাগে ফাইনালে উঠেছেন রমিতা জিন্দল। পুরুষদের বিভাগে ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা।

অর্জুনের মোট স্কোর ৬৩০.১। ৬ সিরিজে তাঁর স্কোর ছিল যথাক্রমে ১০৫.৭, ১০৪.৯, ১০৫.৫, ১০৫.৪, ১০৪ এবং ১০৪.৬। চিনের লিহাও শেং ৬৩১.৭ স্কোর করে শীর্ষে থেকে ফাইনালে উঠেছেন। আর্জেন্তিনার জুলিয়ান মার্সেলো গুতিরেজ দ্বিতীয় স্থানে, তাঁর মোট স্কোর ৬৩১.৭।
ইতালির ডেনিস দানিলো সোলাজো (৬৩১.৪), ক্রোয়েশিয়ার মিরান মারিসিচ (৬৩১.৩), কোরিয়ার দেহান চো (৬৩০.৮) এবং সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেনের (৬৩০.৭)-এর পরেই থাকলেন অর্জুন বাবুতা। এ ছাড়াও ফাইনালে উঠেছেন ক্রোয়েশিয়ার পিটার গোরসা।
ভারতের সন্দীপ সিং অবশ্য ফাইনালে উঠতে পারেননি। তিনি শেষ করলেন দ্বাদশ স্থানে থেকে। সন্দীপের ৬ সিরিজের স্কোর যথাক্রমে ১০৩.৬, ১০৪, ১০৫.৫, ১০৪.৮, ১০৫.৪ ও ১০৬। তাঁর মোট স্কোর ৬২৯.৩। কাল বিকেল সাড়ে তিনটে থেকে এই ইভেন্টের ফাইনাল।
বেলা ১টা থেকে রয়েছে ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের ফাইনালে যাতে নজর থাকবে রমিতা জিন্দলের দিকে। জিন্দল পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। মিক্সড টিমের হয়ে নেমে সাফল্য আসেনি। তবে অলিম্পিক্সের আসরে শ্যুটিং সম্পর্কে অনেক কিছু শিখেছেন। যা আজ ফাইনালে ওঠার পথে সহায়ক হয়েছে বলে জানান রমিতা।
অর্জুন বাবুতা চণ্ডীগড়ের শ্যুটার। বছর পঁচিশের এই শ্যুটার এবারই প্রথম অলিম্পিক্সে অংশ নিলেন। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে তিনি ২০১৬ সালে দলগত সোনা জেতেন। এ ছা়ড়াও ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ২০১৬ ও ২০১৮-তে। ২০২১ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও তিনি দলগত সোনা জেতেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications