Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Para Asian Games 2023: এশিয়াডের মঞ্চে ফের পদকের সেঞ্চুরি ভারতের, অ্যাথলিটদের কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর

এশিয়াডের মঞ্চে আবারও সেঞ্চুরি ভারতের। মাত্র পনেরো দিন আগে ১৯তম আসরে এশিয়ান গেমসের রেকর্ড ১০৭টি পদক জিতেছিল ভারত। এবার প্যারা এশিয়ান গেমসেও নতুন নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় অ্যাথলিটরা। শনিবার সকালেই পদক তালিকায় শতক স্পর্শ করে ফেলল ভারত। ভারতীয় অ্যাথলিটদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় প্যারা অ্যাথলিটরা ইতিহাস লিখে ফেলেছেন। ভারতীয় অ্যাথলিটরা এবার হ্যাংঝুতে এশিয়ান প্যারা গেমসে সর্বোচ্চ সংখ্যক পদক এনে দিয়েছেন দেশকে। পুরুষদের ৪০০ মিটার-টি ৪৭ ইভেন্টে শততম পদক আসে। ভারতের শতকেই সোনা এনে দেন দিলীপ মহাদু গাভিত । ভারতের ১০০টি পদকের তালিকায় রয়েছে ২৬টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ।ভারত এই মুহূর্তে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

Para Asian Games 2023

শততম পদক জয়ের পরই ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, "এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক! আমাদের কাছে দারুন আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের হৃদয়কে গর্বিত করেছে।'

একইসঙ্গে মোদী লিখেছেন, আমি আমাদের অবিশ্বাস্য অ্যাথলিট, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা পুরো সাপোর্ট স্টাফদের আমার গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য দেশের সকলকে অনুপ্রাণিত করবে। এগুলি প্রমাণ করে দেয় যে, আমাদের যুবসম্প্রদায়ের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।"


চিনে গত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে প্যারা এশিয়ান গেমস। প্রতিযোগিতার আজই শেষদিন। শেষবার ২০১৮ সালে ভারত প্যারা এশিয়ান গেমস থেকে ৭২টি পদক জিতেছি‌ল। সেই রেকর্ড আগেউ ভেঙে দিয়েছিলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় অ্যাথলিটরা। এবার নতুন ইতিহাসও সৃষ্টি করলেন ভারতীয়রা।

অ্যাথলেটিক্স থেকে শুরু কের শুটিং প্রতিটি ইভেন্টেই নজরকাড়া সাফল্য পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। বিশেষভাবে সক্ষম হলেও মনের জোরকে সম্বল করেই দেশকে একের পর এক সাফল্য এনে দেন ভারতীয় অ্যাথলিটরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+