Neeraj Chopra: নীরজের ৯২, ৯৩ মিটারের থ্রো খুব বেশি দিন দূরে নয়, দাবি দেবেন্দ্র ঝাঝারিয়ার
টোকিও অলিম্পিক্সের সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার ৯০ মিটারের থ্রো নিয়ে প্রত্যাশা শুরু হয়। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ৯০ মিটারের লক্ষ্যপূরণ এখনও করতে পারেননি নীরজ। এমনকি প্যারিস অলিম্পিক্সে পড়শি দেশের আরশাদ নাদিম দুইবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করলেও নীরজ পারেননি।
কিন্তু নীরজ ৯০ মিটারের বেশি দূরত্বের থ্রো করতে পারবেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন বিশ্বূ অ্যাথলেটিক্সে মহলে। এই নিয়ে এবার মুখ খুললেন দেশের কিংবদন্তি প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়া। তিনি জানিয়েছেন, নীরজের ৯০ মিটারের থ্রো খুব বেশি দিন দূরে নেই।

দেবেন্দ্র আরও বলেছেন, 'এই বাধা যখন কেটে যাবে তখন নীরজ শুধু ৯০ মিটার থ্রো করবে না, তাঁর জ্যাভলিন আরও তিন থেকে চার মিটার দূরে যাবে। আমার কথা মিলিয়ে নেবেন। সুতরাং, এই বাধা কাটিয়ে উঠতে পারলে নীরজ একদিন ৯২ থেকে ৯৩ মিটার নিক্ষেপ করবেন। আগামী ১-২ বছরের মধ্যেই এটি হতে পারে।',
লোজান ডায়মন্ড লিগে ৯০ মিটারের লক্ষ্যপূরণ হয়নি নীরজের। তবে মরশুমের সেরা থ্রো -টা করেছেন। এই লিগে ৮৯.৪৯ মিটার থ্রো করেন নীরজ। সেইসঙ্গে ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে আছেন ভারতের তারকা অ্যাথলিট। ডায়মন্ড লিগে তাঁর ঝুলিতে আছে ৭ পয়েন্ট।ডায়মন্ড লিগে অলিম্পিকের চেয়েও ভালো পারফরম্যান্স করেছেন। যদিও এই ইভেন্টেও দ্বিতীয় স্থানে আছেন নীরজ চোপড়া। কুঁচকির চোট যে সমস্যায় ফেলছে, তা পরিষ্কার।
ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে আছেন নীরজ। একইসঙ্গে একটি রেকর্ড করেছেন নীরজ। টানা ২১৭৪ দিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম ৩ জনের মধ্যে আছেন নীরজ চোপড়া।
Paris Paralympics: টোকিও-র পদকের সংখ্যাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য, প্যারালিম্পিক্সে ভারতীয়দের মধ্যে ফোকাসে কারা?
নীরজের কথায়, 'আমি প্রথম থ্রোতে ভেবেছিলাম এটা করব,ওটা করব কিন্তু শেষ থ্রোতে আর ওসব ভাবিনি। আমায় জুলিয়েন য়েগো বলেছিল এর থেকে ভালো থ্রো করবে তুমি, এরপর আমি কিছুটা রিল্যাক্স হই। পিটার যখন ৯০ মিটার দূরত্বে ছুঁড়ল তখন আমার শরীর দিচ্ছিল না। কিন্তু লড়াইয়ের মাসিকতা ঠিক ছিল। তাই শেষ থ্রোয়ের সময় আমি বেশি কিছু ভাবিনি, শুধুই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি'।












Click it and Unblock the Notifications