Neeraj Chopra: নীরজ চোপড়া কি ছিটকে যাচ্ছেন প্যারিস অলিম্পিক্স থেকে? টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেই জল্পনা

Neeraj Chopra: টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সে ফের সোনা জেতাই তাঁর লক্ষ্য।

যদিও প্যারিস অলিম্পিক্সে নীরজ নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হলো জল্পনা। তিনি নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রাভা গোল্ডেন স্পাইক অ্যাথলেটিক্স মিট থেকে।

Neeraj Chopra

২৮ মে চেক রিপাবলিকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল নীরজের। সম্প্রতি তিনি দোহা ডায়মন্ড লিগ ও ভারতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে নেমেছিলেন। প্যারিস অলিম্পিক্সের আগে ৯০ মিটারের থ্রো-এর অভীষ্ট লক্ষ্যে এখনও পৌঁছতে পারেননি নীরজ।

ফলে নীরজ সেই ৯০ মিটারের থ্রো অস্ট্রাভার ইভেন্টে সুনিশ্চিত করতে পারেন কিনা সেদিকেই ছিল সকলের নজর। নীরজ এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন। আয়োজকদের তরফে জানানো হয়, সপ্তাহ দুয়েক আগে অনুশীলনে পেশীতে চোট পেয়েছিলেন নীরজ। সে কারণেই সরে দাঁড়ালেন।

স্বাভাবিকভাবেই নীরজকে নিয়ে দুশ্চিন্তা বাড়ে ভারতীয় ক্রীড়া মহলে। প্যারিস অলিম্পিক্সের আগে চোট কতটা গুরুতর, এই চোট নীরজকে অলিম্পিক্সের আসর থেকে ছিটকে দেবে কিনা তা নিয়ে জল্পনা জোরালো হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় যাবতীয় বিষয়টি খোলসা করে দিলেন নীরজ।

নীরজ ইনস্টাগ্রামে লিখেছেন, সম্প্রতি বর্শা নিক্ষেপের অনুশীলন চালানোর সময় অ্যাডাকটরে অস্বস্তি বোধ করেন। অতীতেও তাঁর এই সমস্যা ছিল। ফলে জোর করে বর্শা নিক্ষেপ চালিয়ে গেলে এটি বড় ধরনের চোটে পরিণত হতে পারে। অলিম্পিক্সের বছরে কোনও ঝুঁকি নিতে চাই না। আমার এখন কোনও চোট নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

নীরজ আরও জানিয়েছেন, পুরোপুরিভাবে সমস্যা কাটিয়েই তিনি পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেবেন। অস্ট্রাভার প্রতিযোগিতায় না নামলেও নীরজ অতিথি হিসেবে সেখানে হাজির থাকবেন। উল্লেখ্য, গত ১০ মে নীরজ দোহা ডায়মন্ড লিগে ৮৮.৩৬ মিটার থ্রো-র সৌজন্যে রুপো জেতেন। ফেডারেশন কাপে সোনা জেতেন ৮২.২৭ মিটার থ্রো-র মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+