Mary Kom: কয়েক ঘণ্টার মধ্যে কমিয়ে ফেলেছিলেন ২ কেজি ওজন, ভিনেশ ইস্যুতে মেরির মুখে অতীতের স্মৃতি

অলিম্পিকের মঞ্চে বিরাট বিতর্ক তৈরি হয়েছে ভিনেশ ফোগাটকে ঘিরে। মহি‌লাদের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিলেও শরীরে সামান্য ওজন বেশি থাকায় তাঁকে বাতি‌ল করা হয়। মাত্র ১০০ গ্রাম ওজেনর জন্য বাতিল হওয়াকে মেনে নিতে পারছেন না ভারতীয় তারকা কুস্তিগীর। রুপো জয়ের আর্জি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ।

কিন্তু ক্রীড়াবিদদের জীবনে হঠাৎ করেই ওজন বৃদ্ধির সমস্যা নতুন কোনও বিষয় নয়। এরআগে বহু ক্রীড়াবিদ আন্তর্জাতিক আসরে নামার আগে শরীরে ওজন বৃ্দ্ধিজনিত সমস্যার মধ্যে পড়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ওজন কমানোর উপায়ও থাকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে নিজের একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন মেরি কম।

Mary Kom

২০১৮ সালের সাইলেসিয়ান ওপেন বক্সিং টুর্নামেন্টের আগে এই রকম সমস্যার মুখে পড়েন মেরি কম। । সে বছরের তৃতীয় সোনা জেতার সুযোগ মেরি কমের সামনে। রাত৩.৩০ মিনিটে পোল্যান্ডে বিমানবন্দরে নেমে মেরি কম দেখেন জেট ল্যাগের কারণে , তাঁর ওজন কয়েক কিলো বেড়ে গিয়েছে। এদিকে সকাল সাড়ে সাতটায় প্রতিযোগীদের ওজন মাপা হবে। ৪৮ কেজি বিভাগে ময়দানে নামার কথা মেরির।

হাতে থাকা কয়েক ঘণ্টা সময়ের মধ্যেই ওজন কমা‌নোর লড়াই শুরু করেন মেরি কম। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছেই ওজন কমানোর লড়াই শুরু করেন অলিম্পিক্সে পদকজয়ী বস্কার।। টানা এক ঘণ্টা ধরে স্কিপিং আর স্ট্রেচ করে যান। সেই ঘটনা প্রসঙ্গে মেরি কম জানিয়েছেন,টানা কয়েক ঘণ্টা স্কিপিং করার ফলে শরীরে কমে গিয়েছিল ২ কেজি ওজন। শেষ পর্যন্ত নির্ধারিত ওজেনই বক্সিং প্রতিযোগিতায় নামতে পেরেছিলাম।

মেডিকেল সায়েন্স অনুসারে ক্রীড়াবিদদের দ্রুত ওজন কমানোর কিছু পদ্ধতি আছে। তার মধ্যে অন্যতম কয়েক ঘণ্টা ধরে স্কিপিং। এছাড়াও স্ট্রেন্থ ট্রেনিং, কার্ডিও ওয়ার্কলোড করার মধ্য দিয়েও ওজন কমানো যায়।

নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। যদিও বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারাধীন। মঙ্গলবার রাত ভর একাধিক চেষ্টা করেন শরীর থেকে বাড়তি ওজনটা কমিয়ে ফেলতে। বহু প্রচেষ্টা করেও ভিনেশ ব্যর্থ হন। এরফলে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে।

গত বারের সোনাজয়ী জাপানের সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়ে যাত্রা শুরু করেন। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভিনেশ । সেমিফাইনালে কিউবার গুজমানকে হারিয়ে ফাইনালে উঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+