Manu Bhaker: মনু ভাকের মুখ খুললেন খেল রত্নের মনোনয়ন বিতর্ক নিয়ে, স্পষ্ট করলেন লক্ষ্যও

Manu Bhaker: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে ব্রাত্য রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের মনোনীতদের তালিকায়। তৈরি হয়েছে বিতর্ক।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মনু। তাঁর বাবার বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। মনু যেন কিছুটা টোন ডাউন করলেন এক্স হ্যান্ডলের পোস্টে।

Manu Bhaker

বিভিন্ন সংবাদমাধ্যমে মনুর বাবা বলেছেন, মেয়েকে শ্যুটার না বানিয়ে ক্রিকেটে উৎসাহিত করলে প্রচুর পুরস্কার পেতেন মনু। মনুর বাবা রাম কিষাণ ভাকের আরও জানান, মনু তাঁকে বলেছেন অলিম্পিক্সে নামা, দেশে হয়ে পদক জেতাই উচিত হয়নি। খেলার জগতে প্রবেশ নিয়েই মনু তাঁর বাবার কাছে খেদ প্রকাশ করেছেন বলেও জানা যায়।

মনুর বাবা এমনও বলেন যে, অলিম্পিক্স আয়োজনের উদ্যোগ নেওয়ার আগে ক্রীড়াবিদদের ন্যায্য সম্মান দেওয়া উচিত। স্বাভাবিকভাবেই বিতর্কে তুঙ্গে ওঠে। তারই মধ্যে জানা যায়, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নিয়ম মেনেই নিজেদের অধিকারবলে মনুর নাম খেল রত্নের মনোনীতদের তালিকায় যুক্ত করতে চলেছে।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে বলা হয়, মনু নাকি আবেদন করেননি। যদিও মনুর পরিবার তা মানতে নারাজ। তাছাড়া ২০২১ সাল থেকেই নিয়ম হয়েছে যে, অলিম্পিক্সে পদকজয়ী কেউ আগে খেল রত্ন না পেয়ে থাকলে তাঁদের সকলকে দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে। সেই নিয়ম দায়িত্বপ্রাপ্ত কমিটি কেন মানল না তা নিয়ে উঠল প্রশ্ন।

প্রশ্ন উঠছে ভারতীয় শ্যুটিং ফেডারেশনের ভূমিকা নিয়েও। তারাও আগে মনুর নাম সুপারিশ করেনি। এখন বিভিন্ন জায়গায় দরবার শুরু করেছে। এরই মধ্যে মনু এক্স হ্যান্ডলে যে পোস্ট করেছেন, তাতে আবার নিজের বাবার বক্তব্যকে খণ্ডন করলেন। কোনও চর্চা বা বিতর্কও তিনি চাইছেন না।

মনু আজ বিকেলে এক্স হ্যান্ডলে লেখেন যে, আমার খেল রত্নের মনোনয়ন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলি, ক্রীড়াবিদ হিসেবে আমার দায়িত্ব খেলা চালিয়ে যাওয়া, দেশের হয়ে পারফর্ম করা। পুরস্কার বা স্বীকৃতি অনুপ্রেরণা জোগায়। তবে তা পাওয়াই আমার লক্ষ্য নয়।

মনু আরও লিখেছেন, মনোনয়নের আবেদন করার সময় আমার তরফে কোনও খামতি থাকতে পারে। যা ঠিক করা হচ্ছে। তবে পুরস্কারের কথা বাইরে রেখেই বলি, দেশের হয়ে পদক জেতার বিষয়টি সব সময়ই আমাকে অনুপ্রাণিত করে। ফলে পুরস্কারের বিষয় নিয়ে আর কোনও চর্চা না করতেই সকলকে অনুরোধ করেছেন মনু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+