Magnus Carlsen: জিন্স পরায় শাস্তি কার্লসেনের, ফিডে-র উপর ক্ষোভ নিয়ে সরেই দাঁড়ালেন টুর্নামেন্ট থেকে
Magnus Carlsen: জিন্স পরাতেই জোর বিতর্ক। ম্যাগনাস কার্লসেনের জরিমানা ধার্য হলো। নরওয়ের তারকা গ্র্যান্ডমাস্টার সরেই দাঁড়ালেন টুর্নামেন্ট থেকে।
জিন্স পরে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম নেই। কড়া এই নিয়মের জন্য়ই বিতর্কে জড়ালেন র্যাপিড ও ব্লিৎজ বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন।

নিউ ইয়র্কে চলছে বিশ্ব র্যাপিড দাবা প্রতিযোগিতায়। তাতেই নবম রাউন্ডের খেলায় অংশ নিতে কার্লসেন গিয়েছিলেন জিন্স পরে। তবে পোশাকবিধি লঙ্ঘন করায় তাঁকে এই রাউন্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাঁর ২০০ মার্কিন ডলার জরিমানা ধার্য হয়। এমনকী পোশাকবিধি না মানায় তাঁকে বাতিল ঘোষণা করা হয়।
কয়েকবার অনুরোধ করা সত্ত্বেও কার্লসেন পোশাক বদলাতে রাজি না হওয়াতেই শাস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেন চিফ আরবিটার অ্যালেক্স হলোজাক। এরপর কার্লসেন জানিয়ে দেন, তিনি ব্লিৎজ বিভাগেও অংশ নেবেন না। গোটা বিষয় নিয়ে বিবৃতি জারি করেছে ফিডেও।
কার্লসেন এক সাক্ষাৎকারে বলেন, আমি ফিডেকে নিয়ে ক্লান্ত। এ বিষয়ে কথা বলতে চাই না। আমি আমার দেশের সকলের কাছে দুঃখপ্রকাশ করছি। তবে মনে করি, যা হয়েছে তা বোকা বোকা নীতি। তবে এটাকে নিছক মজা ভাবছি না। আমি বলেছিলেন পোশাক কাল বদলাব। কিন্তু আজই বদলের জন্য জোরাজুরি করা হয়।
কার্লসেনের কথায়, আমার কাছে এটা নীতির প্রশ্ন। আমার যা বয়স তাতে কোনটা ঠিক, কোনটা ভুল তা বোঝার ক্ষমতা আছে। ফিডে বিবৃতিতে লিখেছে, বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় পোশাকবিধি-সহ যাবতীয় নিয়ম সকলের জন্য সমান পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই জারি করা রয়েছে। জিন্স পরে এসে কার্লসেন সেই বিধিভঙ্গ করেছেন।
ফিডের দাবি, কার্লসেনের পোশাকবিধি না মানা এই ইভেন্টের দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মের পরিপন্থী। চিফ আরবিটার কার্লসেনকে সে কথা জানান। ২০০ মার্কিন ডলার জরিমানা ধার্য করা হয়। তাঁকে পোশাক বদলে আসার অনুরোধ করা হয়। কিন্তু কার্লসেন তাতে রাজি হননি।
FIDE statement regarding Magnus Carlsen’s dress code breach
— International Chess Federation (@FIDE_chess) December 27, 2024
FIDE regulations for the World Rapid and Blitz Chess Championships, including the dress code, are designed to ensure professionalism and fairness for all participants.
Today, Mr. Magnus Carlsen breached the dress code… pic.twitter.com/SLdxBpzroe
ফিডে স্পষ্ট জানিয়েছে, কার্লসেন পোশাক বদলাতে রাজি না হওয়াতেই তাঁকে নবম রাউন্ডে অংশ নিতে দেওয়া হয়নি। নিরপেক্ষভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য। স্পোর্টস শ্যু পরে আসায় কার্লসেনের ঠিক আগে এদিনই ইয়ান নেপোনিয়াচ্চিকেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, জরিমানাও হয়। কিন্তু তিনি পরে নিয়ম মেনে সেই জুতো খুলে রাখেন এবং ইভেন্টে অংশও নিয়েছেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications