জয়ের হ্যাটট্রিকে দুইয়ে থেকেই টোকিও অলিম্পিক হকির শেষ আটে মনপ্রীতের ভারত

কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ শুধু দেখার ছিল পুল এ-র কত নম্বর স্থান দখল করে টোকিও অলিম্পিকের হকিতে শেষ আটে যায় মনপ্রীত সিংয়ের ভারত। জয়ের হ্যাটট্রিক সেরে ভারত কোয়ার্টার ফাইনালে গেল দুই নম্বরে থেকে। অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি সাফল্য হকিতেই। অথচ তাতেই ১৯৮০ সালের অলিম্পিকে সোনা জেতার পর আর পদকই জিততে পারেনি ভারত। একের পর এক অলিম্পিকে শুধুই ব্যর্থতা আর হতাশায় নিমজ্জিত হতে হয়েছে ভারতীয় হকিকে। এবার মনপ্রীতরা ৪১ বছরের পদকের খরা মেটাতে পারেন কিনা সেদিকেই সকলের নজর।

আগেই শেষ আটে

আগেই শেষ আটে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় দিয়ে টোকিও অলিম্পিক অভিযান শুরু করলেও অনেকেই সংশয়ে ছিলেন অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে দ্বিতীয় ম্যাচেই ভারত পরাস্ত হওয়ার পর। তবে স্পেনকে তিন গোলে হারানোর পর শক্তিশালী আর্জেন্তিনার বিরুদ্ধে ৩-১ গোলে জয় ভারতের জায়গা সুনিশ্চিত করে দেয় অলিম্পিক হকির কোয়ার্টার ফাইনালে।

জাপানকে ৫ গোল

জাপানকে ৫ গোল

আজ ভারতের মহিলা হকি দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলে ১ গোলে জয় নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় পুরুষ হকি দল এবারের অলিম্পিক প্রথম পাঁচ গোলের মালা পরাল বিপক্ষকে। আয়োজক জাপানকে ভারত হারাল ৫-৩ গোলে। প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের লিড গিয়ে হয় ২-১। তৃতীয় কোয়ার্টারে ফল ছিল ৩-২। চতুর্থ কোয়ার্টারে হল সবচেয়ে বেশি গোল। এর ফলে ৫-৩ গোলে জিতে পুল এ-র দুইয়ে থেকে শেষ আটে জায়গা পাকা করলেন মনপ্রীতরা।

ভারতের গোলদাতারা

ভারতের গোলদাতারা

১৭ ও ৫৬ মিনিটে ম্যাচে জোড়া গোল করেন গুরজন্ত সিং। ১৩ মিনিটে প্রথম গোলটি করেছিলেন হরমনপ্রীত সিং। এ ছাড়া ৩৪ মিনিটে শমশের সিং ও ৫১ মিনিটে নীলকান্ত শর্মাও গোল করে দলের জয়ে অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার পরে থেকেই

অস্ট্রেলিয়ার পরে থেকেই

গ্রুপ পর্যায়ের খেলার শেষে পুল এ-র শীর্ষে রইল অস্ট্রেলিয়া। পাঁচটির মধ্যে চারটিতে জিতে ভারত রইল দুইয়ে। অস্ট্রেলিয়া চারটি ম্যাচে জিতেছে এবং একটি ড্র করেছে। প্রতি পুলে ছটি করে দলের মধ্যে থেকে চারটি করে দল পৌঁছায় কোয়ার্টার ফাইনালে। ভারতের পরের প্রতিপক্ষ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।হকিতে ভারত শেষ অলিম্পিক সোনা জিতেছিল ১৯৮০ সালে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পঞ্চম, ১৯৮৮-র সিওল অলিম্পিকে ষষ্ঠ, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে সপ্তম, ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে ভারত অষ্টম স্থানে শেষ করেছিল হকিতে। ২০০০ সালে সিডনি ও ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ভারত হকিতে ছিল সপ্তম স্থানে। ২০০৮ সালে অলিম্পিকে যোগ্যতা অর্জনই করতে পারেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দ্বাদশ ও ২০১৬ সালে রিও অলিম্পিকে ভারতকে অষ্টম স্থানে থেকেই অভিযান শেষ করতে হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+