এশিয়ান গেমসে একই বিভাগে ২ পদক জয় ভারতের, একই সঙ্গে ঘরে এল সোনা ও ব্রোঞ্জ
এশিয়ান গেমসের তৃতীয় দিনের শুরুতেই ভারতের ঝুলিতে এল দু'দুটি পদক। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষদের বিভাগে একই সঙ্গে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা।
এশিয়ান গেমসের তৃতীয় দিনের শুরুতেই ভারতের ঝুলিতে এল দু'দুটি পদক। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষদের বিভাগে একই সঙ্গে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতেছেন সৌরভ চৌধুরী। একই বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন অভিষেক বার্মা। এই দুই পদক জয়ে এই মুহূর্তে ভারতেপ পদক সংখ্যা ৭। ৩টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ।

১৬ বছরের সৌরভ এদিন এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে রেকর্ডও করেছে। সে ২৪০.৭ পয়েন্ট পেয়েছে। যা গেমসে একটা নজির। অভিষেক ভার্মা ব্রোঞ্জ জিততে পয়েন্ট করেছেন ২১৯.৩। এই বিভাগে রুপো জেতা জাপানের মাতসুদা টোমোয়ুকি পেয়েছেন ২৩৯.৭ পয়েন্ট।

পরে সোনা জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ চৌধুরী জানায়, 'আমি কোনও চাপ অনুভব করিনি। আমার মনে হচ্ছিল চাষ করছি। আমি ট্রেনিং-এর বাইরে খুব একটা সময় বের করতে পারি না, কিন্তু যখন সময় পাই তখন চাষের কাজ করি। গ্রামের বাড়ি, কৈলানা-য় গেলে বাবাকে সাহায্য করি।'












Click it and Unblock the Notifications