এশিয়ান গেমসে আরও এক পদক জয় ভারতের, ব্রোঞ্জ পদক আনলেন পি ইউ চিত্রা
এশিয়ান গেমস ২০১৮-এ ভারতের পদক জয় অব্যাহত। বৃহস্পতিবার আরও এক ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ১৫০০ মিটার দৌঁড়ে এই পদক আনেন পিইউ চিত্রা।
এশিয়ান গেমস ২০১৮-এ ভারতের পদক জয় অব্যাহত। বৃহস্পতিবার আরও এক ব্রোঞ্জ পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ১৫০০ মিটার দৌঁড়ে এই পদক আনেন পিইউ চিত্রা। অ্যাথলেটে ভারতের পারফরম্যান্স এবার সত্যিকারেই ভালো। ১৫০০ মিটার দৌঁড় শেষ করতে চিত্রা সময় নেন ৪মিনিট ১২.৫৬ সেকেন্ড।

এই নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫৭। এরমধ্যে সোনার পদক ১২, রুপো ২০, ব্রোঞ্জ ২৫টি। এদিন ভারত এই বিভাগে পদক পাওয়া ছাড়াও আরও ৩টি পদক পায়। এরমধ্যে ১টি সোনা এবং বাকি দুটো ব্রোঞ্জ। সীমা পূর্ণিয়া ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ পদক আনেন। এছাড়া পুরুষদের হকিতে ভারত ব্রোঞ্জ পদক পায়। পুরুষদের ১৫০০মিটার দৌড়ে সোনা জেতেন জিনসন জনসন।
বুধবার ভারতের ক্রীড়া ইতিহাসে ছিল ঐতিহাসিক দিন। ওই দিন স্বপ্না বর্মণ হেপ্টাথেলনে সোনা জেতেন। এই বিভাগে এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রীড়াবিদ সোনা জেতেননি। স্বাভাবিকভাবেই স্বপ্নার এই ঐতিহাসিক সোনা জয়ের পর বাংলা জুড়ে হইচই পড়ে গিয়েছে। জলপাইগুড়ি যেখানে স্বপ্নার বাড়ি সেখানেও এখন উৎসবের আবহ। একই দিনে পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জেতেন অরপিন্দর সিং। অমৃতসরে অরপিন্দরের বাড়িতে শুরু হয়ে যায় উৎসব। এর আগে ২৮ তারিখে পুরুষদের ৮০০ মিটার দৌঁড়ে ভারতকে সোনা এনে দিয়েছিলেন মনজিত সিং। হরিয়ানায় মনজিতের বাড়িতেও শুরু হয়ে গিয়েছিল লাড্ডু বিতরণ। সবমিলিয়ে এবারের এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স যথেষ্টই আশাপ্রদ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications