Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Commonwealth Games: অলিম্পিক্সের আগেই ভারতের মিশন কমনওয়েলথ গেমস, আয়োজনের জন্য বিড করল আইওএ

২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য সচেষ্ট ভারত। তবে তার আগেই আরও একটি মেগা ইভেন্ট আয়োজন করার জন্য ঝাঁপাল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য সরকারিভাবে বিড করল ভারত। কমনওয়েলথ গেমস কমিটির পক্ষ থেকে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস কমিটি আইওএ প্রেসিডেন্ট পিটি উষাকে চিঠি দিয়ে ভারতের বিড করার বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ কমনওয়েল্থ গেমস আয়োজন করতে চাইছে ভারত। ইতিমধ্যেই ভারতের তরফ থেকে এই গেমস আয়োজনের জন্য বিড করা হয়েছে। ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত।

Commonwealth Games

। একইসঙ্গে বলা হয়েছে ২০২৬ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা গেমসে একাধিক ইভেন্ট বাতিল করা হয়েছে, ভারতে ২০৩০ গেমসে সেই খেলাগুলোকেও ফের অন্তর্ভুক্ত করতেও আগ্রহী। । ২০২৬ সালে কমনওয়েলথে গেমসে হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, কুস্তি, শ্যুটিয়ের মতো বড় বড় ইভেন্টগুলি হবে না। ভারত চাইছে এই খেলাগুলোকে ২০৩০ সালে এই খেলাগুলিকে ফেরাতে, সেক্ষেত্রে ভারতের পদক জয়ের সংখ্যাও বাড়তে পারে।

জানা যাচ্ছে ২০১০ সালের মতো একটি ভেন্যুতে গোটা গেমস আয়োজন করতে চাইছে না ভারতীয় অলিম্পিক্স সংস্থা। যাতে গোটা গেমস আয়োজনটি খরচ সাপেক্ষ না হয়, তাই চারটি ভেনুতেই সব খেলা অনুষ্ঠিত করার প্ল্যানিং চলছে।

Take a Poll

কমনওয়েলথ গেমস আয়োজনের সঙ্গে সঙ্গেই ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দিকেও আরও কয়েক কদম এগিয়ে যেতে চাইছে ভারত। আগামী মাসে আইওএর নির্বাচনের পরই ভারতের তরফ থেকে ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের বিষয়টি নিয়ে আরও গতি বৃদ্ধি পাবে। কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেলে তার জন্য পরিকাঠামোর উন্নতি করতে হবে। এখন দেখার শেষ পর্যন্ত ভারত আয়োজনের সুযোগ পায় কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+