জিতু ও হিনা দেশের জন্য যা করলেন তাতে ভারতীয় হিসাবে গর্ববোধ বোধ করবেন
আজারবাইজানে বসেছে শ্যুটিং বিশ্বকাপের আসর, কেমন পারফরমেন্স করলেন ভারতীয় শ্যুটাররা। জেনে নিন।
শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতল ভারত। দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে সোনা আনলেন জিতু রাই ও হিনা সিধু জুটি। আজারবাইজানে বসেছে রাইফেল-পিস্তলের বিশ্বকাপ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৬ স্কোরলাইনে রাশিয়াকে হারিয়ে সোনা পেল ভারতীয় জুটি।
মহিলা ও পুরুষ বিভাগের সিঙ্গলসে একদিন আগেই একটুর জন্য ফাইনাল হাতছাড়া করেছিলেন হিনা ও জিতু। এদিন যেন সেই না পাওয়াটাই বাড়তি তাগিদ। এর আগে এ বছরই দিল্লিতে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপেও মিক্সড ডাবলসে সোনা জিতেছিল এই জুটি।

এ পর্যন্ত অলিম্পিক্সে এই মিক্সড ডাবলস ইভেন্ট না থাকলেও ২০২০ থেকে এই বিভাগটি থাকবে। এদিকে আজারবাইজানের এই বিশ্বকাপ থেকেই বছর শেষে শ্যুটিং বিশ্বকাপের ফাইনালের টিকিট মিলবে। ফলে মোট ৪৫ টি দেশের ৪৩০ জন শ্যুটার এই মুহূর্তে লড়ছেন। প্রতিটি বিভাগের আট জন সেরা শ্যুটার বছর শেষের ফাইনালের টিকিট পাবেন।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications