Asian Champions Trophy: অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে দল ঘোষণা, শ্রীজেশের উত্তরসূরি হলেন কে?

অলিম্পিক্স পদক অতীত। এবার ভারতীয় হকি দলের মিশন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ৮ থেকে ১৭ সেপ্টেম্বর চিনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার জন্য বুধবার ঘোষিত হল ভারতীয় হকি দল। ভারতীয় হকি দলে তারুণ্য নীতিতে আস্থা রাখা হয়েছে।

হকি ইন্ডিয়ার পক্ষ থেকে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ -সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চিনের অন্তর্গত মঙ্গোলিয়ার হুলুনবুইরে অনুষ্ঠিত হতে চলেছে৷ টুর্নামেন্টে ভারত সহ এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলি উপস্থিত থাকবে৷এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান এবং আয়োজক চিন এই প্রতিযোগিতায় লড়াই করবে।

Asian Champions

ভারতীয় স্কোয়াডটিতে প্যারিস অলিম্পিক্স গেমসে গৌরব অর্জনকারী খেলোয়াড়দের রাখা হয়েছে। অভিজ্ঞ নামের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের এই তালিকায় যুক্ত করা হয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের দেখতে পাওয়া যাবে। প্যারিস অলিম্পিক্সে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। সেই দলের অভিজ্ঞদের মধ্যে, ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং দলের অধিনায়কত্বের দায়িত্ব চালিয়ে যাবেন, মিডফিল্ডার বিবেক সাগর প্রসাদ সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই টুর্নামেন্টটি ভারতীয় দলের জন্য একটি নতুন অধ্যায় চিহ্নিত করতে চলেছে। বিশেষ করে তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশ অলিম্পিক্সের পরে অবসর নিয়েছিলেন। প্রতিযোগিতায় ভারতীয় গোলরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করা হবে কৃষাণ বাহাদুর পাঠক এবং সুরজ কারকেরার মধ্যে। কৃষাণ অবশ্যই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।

ডিফেন্স লাইনআপে জারমানপ্রীত সিং, অমিত রুইদাস, হরমনপ্রীত সিং, জুগরাজ সিং, সঞ্জয় এবং সুমিতের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। মিডফিল্ডে দেখা যাবে রাজ কুমার পাল, নীলকান্ত শর্মা, মনপ্রীত সিংকে।
স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ তুর্কিকে সুযোগ দেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছেন সুখজিৎ সিং, অরাইজিৎ সিং হুন্দাল, উত্তম সিংয়ের মতো খেলোয়াড়ারা।

স্ট্রাইকিং লাইনে নতুন মুখ গুরজোৎ সিং। প্যারিস অলিম্পিক স্কোয়াড থেকে মাত্র দশজন খেলোয়াড়কে ধরে রেখেছেন। কোচ ক্রিয়েগ ফুলটন এবং টিম ম্যানেজমেন্ট আসন্ন টুর্নামেন্টের জন্য হার্দিক সিং, মনদীপ সিং এবং ললিত উপাধ্যায়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+