টোকিও অলিম্পিকে অ্যাথলিট পাঠাতে অনেক পিছিয়ে 'খেলা হবে'-র বাংলা, শীর্ষে হরিয়ানা
টোকিও অলিম্পিকে অ্যাথলিট পাঠানোর ক্ষেত্রে অনেক পিছিয়ে বাংলা। বাংলার চেয়ে কয়েক গুণ এগিয়ে হরিয়ানা ও পাঞ্জাব। ভারতের যে ১২৭ জন অলিম্পিকের আসরে নিজেদের প্রতিভা মেলে ধরে পদকের লক্ষ্যে নামবেন তাঁদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই হরিয়ানার। এক জাতীয় সংবাদমাধ্যমে সুস্পষ্টভাবে বিষয়টি উপস্থাপিতও হয়েছে।

এগিয়ে হরিয়ানা ও পাঞ্জাব
ভারতের জনসংখ্যার বিচারে শতকরা ৪.৪ শতাংশ মানুষ বসবাস করেন হরিয়ানা ও পাঞ্জাবে। দুই রাজ্যেই ২.২ শতাংশ করে। অথচ টোকিও অলিম্পিকে যে ১২৭ জন নামতে চলেছেন তাঁদের মধ্যে ৫০ জনই এই দুটি রাজ্যের হয়ে খেলেন। ভারতীয় কনটিনজেন্টের ৪০ শতাংশই হরিয়ানা ও পাঞ্জাবের। হরিয়ানা থেকে এবারের টোকিও অলিম্পিকে গিয়েছেন দেশের মধ্যে সর্বাধিক ৩১ জন, ভারতীয় দলের নিরিখে যা ২৪.৪ শতাংশ। পাঞ্জাব থেকে টোকিওর টিকিট পেয়েছেন ১৯ জন, যা সবমিলিয়ে ১৫ শতাংশ। ভারতীয় মহিলা হকি দলে ১৯ জনের মধ্যে ৯ জনই হরিয়ানার। চার মহিলা ও তিন পুরুষ বক্সারও অলিম্পিকের বাউটে নামবেন পদক জয়ের লক্ষ্যে। চারজন শুটারও লক্ষ্যভেদের লক্ষ্যে নামবেন হরিয়ানা থেকে। ভারতের পুরুষ হকি দলের ১৯ জনের মধ্যে ১১ জন পাঞ্জাবের। মহিলা হকি দলে পাঞ্জাবের প্রতিনিধি দুজন। এর পাশাপাশি একজন করে মহিলা ও পুরুষ শুটারও রয়েছেন। অ্যাথলেটিক্সেও পাঞ্জাবের তিনজন নামবেন, এক মহিলা-সহ। পাঞ্জাবের এক বক্সারও পেয়েছেন টোকিওর টিকিট।

তিনে তামিলনাড়ু
তামিলনাড়ুতে দেশের মোট জনসংখ্যার ৫.৬ শতাংশ মানুষ বসবাস করেন। ভারতীয় দলে টোকিও অলিম্পিকে এই রাজ্য থেকে অংশ নিতে চলেছেন ১১ জন, যা মোট ভারতীয় অ্যাথলিটদের ৮.৭ শতাংশ। তাঁদের মধ্যে অ্যাথলেটিক্সে নামবেন পাঁচজন। সেইলিংয়ে তিনজন, টেবিল টেনিসে দুইজন এবং একজন ফেন্সিংয়ে।

কেরল ও উত্তরপ্রদেশ থেকে ৮
ভারতের মোট জনসংখ্যার ২.৬ শতাংশের বাস কেরলে। কেরল থেকেই টোকিওতে যাচ্ছেন আটজন। উত্তরপ্রদেশে বসবাস করেন দেশের জনসংখ্যার ১৬.৯ শতাংশ মানুষ, যোগী-রাজ্যের থেকেও আটজন যাচ্ছেন অলিম্পিকে। ভারতীয় দলে প্রতিনিধিত্বের নিরিখে শতকরা হার এই দুই রাজ্যের থেকে ৬.৩ শতাংশ। কেরলে অ্যাথলেটিক্সে অনেক এগিয়ে। টোকিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলিতে ৮ জনের মধ্যে ৬ জনই পিনারাই বিজয়নের কেরলের। একজন সাঁতারুর পাশাপাশি ভারতীয় পুরুষ হকি দলের অভিজ্ঞ গোলকিপার শ্রীজেশ কেরলেরই।

বাকিদের মধ্যে
অসম-বাদে উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে টোকিও অলিম্পিকে যাচ্ছেন ৭ জন, তার মধ্যে মণিপুরের পাঁচজন। দেশের মোট জনসংখ্যার ১.২ শতাংশ মানুষের বাস যেখানে সেখান থেকে টোকিও অলিম্পিকে প্রতিনিধিত্বের হার ৫.৫ শতাংশ। মহারাষ্ট্রে থাকেন দেশের মোট জনসংখ্যার ৯.১ শতাংশ মানুষ। টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্বের নিরিখে মহারাষ্ট্রের অবদান ৪.৭ শতাংশ। ৬ জন মারাঠি এবার অলিম্পিকে নামতে চলেছেন দেশের হয়ে পদক জয়ের লক্ষ্যে।

পিছিয়ে বাংলা
বাংলা অবশ্য অনেক পিছিয়ে টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধি পাঠানোর দিক দিয়ে। তিরন্দাজি থেকে টেবিল টেনিস ঢাক-ঢোল পিটিয়ে অনেক আকাদেমির উদ্বোধন থেকে শুরু করে খেলা হবে দিবস ঘোষণা করা হলেও অলিম্পিকে প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে বাংলার হতশ্রী দশা! মোটে তিনজন বাংলা থেকে অলিম্পিকের আসরে গিয়েছেন। তিরন্দাজ অতনু দাস, জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং টেবিল টেনিসে সুতীর্থা মুখোপাধ্যায়। যদিও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর নৈহাটির সুতীর্থা বাংলা ছাড়েন। আর্থিক ও পরিকাঠামোগত সুযোগ-সুবিধা পাওয়ার নিরিখে পাড়ি দেন হরিয়ানায়। হরিয়ানা সরকারের অবদানের কথা টোকিও অলিম্পিকে জানিয়েছেন সুতীর্থা নিজেও। এ ছাড়া পিংলার প্রণতি নায়েকও প্রশিক্ষণ পেয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন সাইয়ে। তিরন্দাজ অতনু দাসের স্ত্রী দীপিকা কুমারীও এবার পদক জয়ের অন্যতম বড় দাবিদার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications