Tata Steel World 25K: খেতাব দখলের লক্ষ্যে ২ তারকা, কলকাতায় আসছেন প্যারিস অলিম্পিক্সের পদকজয়ীও
Tata Steel World 25K: টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবেন গত বছরের ইভেন্টে পুরুষ ও মহিলা বিভাগের সোনাজয়ীরা।
আয়োজকদের তরফে জানা গেল, কেনিয়ার একঝাঁক তারকা অ্যাথলিট এবারের ২৫কে রেসে নামবেন। এই ইভেন্টে সেরা সময়ের রেকর্ডধারীদের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

গত বছর পুরুষদের বিভাগে খেতাব জিতেছিলেন কেনিয়ার ড্যানিয়েল এবেনিও। ইথিওপিয়ার সাতুমে কেবেদে জেতেন মহিলাদের বিভাগের খেতাব। দুজনে এবারেও আসছেন। পুরুষদের বিভাগে ইভেন্ট রেকর্ড ১ ঘণ্টা ১ ঘণ্টা ১১ মিনিট ১৩ সেকেন্ডের, যা এবেনিওর দখলে।
মহিলাদের বিভাগে ১ ঘণ্টা ১৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় করে ইভেন্ট রেকর্ডের দখল রেখেছেন কেবেদে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের গোল্ড লেবেল ২৫কে রেসে বিশ্বের তাবড় অ্যাথলিটরা অংশ নিচ্ছেন। সামগ্রিক প্রাইজমানি ১,৪২,২১৪ মার্কিন ডলারের।
পুরুষ ও মহিলা বিভাগের প্রাইজমানি সমান। প্রথম তিন স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার মার্কিন ডলার করে। রানার্সদের উৎসাহিত করতে ইভেন্ট রেকর্ড ইনসেনটিভ বোনাস রাখা হয়েছে ৫ হাজার মার্কিন ডলারের।
মহিলাদের বিভাগে অংশ নিচ্ছেন বাহরিনের দেসি জিসা, যিনি আগে খেতাব জিতেছেন। ওয়ার্ল্ড ক্রস-কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে ব্রোঞ্জ জেতা বাহরিন দলের এই সদস্য গত বছর দোহা ও চলতি বছর সিওল ম্যারাথনে দ্বিতীয় হন।
২০১৭ সালে টিএসকে ২৫কে-র চ্যাম্পিয়ন ইথিওপিয়ার দেজুতি আজিমেরো চলতি বছরেই বার্সেলোনা ম্যারাথন জেতেন ২ ঘণ্টা ১৯ মিনিট ৫২ সেকেন্ড সময় করে। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি ট্র্যাকে নামেন, গত অক্টোবরে শিকাগো ম্যারাথনে ষষ্ঠ হন। তিনিও আসছেন কলকাতায়।
ইথিওপিয়ারই আলেমাদিস ইয়াইউও অংশ নিচ্ছেন এবারে কলকাতার ইভেন্টে। তিনি বেদান্ত দিল্লি হাফ ম্যারাথনে এবার চ্যাম্পিয়ন, ২৫কে-তে নামছেন প্রথমবার। অন্যান্যদের মধ্যে থাকছেন কেনিয়ার ভিওলা চেপনজেনো, যিনি দিল্লিতে গতবার তৃতীয় হন এবং ইথিওপিয়ার ক্রস-কান্ট্রি ওয়ার্ল্ড ব্রোঞ্জ পদকজয়ী শিনতাইয়েহু লেওয়েটেন।
এবেনিও গতবারের তুলনায় নিজের সময় আরও ভালো করার লক্ষ্যে নামবেন। ২ বছর আগে বার্লিন ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছিলেন কেনিয়ার এলিউড কিপচোগে। ২৫কে-র ক্ষেত্রে তাঁর সময় ছিল ১ ঘণ্টা ১১ মিনিট ৮ সেকেন্ড, যা গতবার কলকাতার ইভেন্টে এবেনিওর সময়ের চেয়ে মাত্র ৫ সেকেন্ড কম।
এবেনিও বলেন, কলকাতার রাস্তা খুব ভালো। দৌড়ানোর পক্ষে আদর্শ। নিজের সময় আরও ভালো করে খেতাব দখলে রাখার সেরা সুযোগ পাচ্ছি। কেনিয়ার বেনসন কিপ্রুটো, ইথিওপিয়ার হেম্যানট অ্যালেউ আসছেন এবারের রেসে অংশ নিতে। চলতি বছরেই কিপ্রুটো টোকিও ম্যারাথন খেতাব জিতেছেন ২ ঘণ্টা ২ মিনিট ১৬ সেকেন্ড সময় করে। সেই সময় ২৫কে-তে তাঁর সময় ছিল ১ ঘণ্টা ১১ মিনিট ৩৯ সেকেন্ড। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জও জিতেছেন তিনি। স্টিফেন কিস্সা ও দিরিবা জিরমাও অংশ নেবেন এবারের ২৫কে ইভেন্টে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications