D Gukesh: আর্থিক সমস্যা থেকে পেয়েছেন মুক্তি, দাবার সঙ্গে টাকাকে মিশিয়ে ফেলতে নারাজ গুকেশ
বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এবার নিজের রাজ্য থেকে পাচ্ছেন আরও ৫ কোটি টাকা। ফলে কয়েক দিনের মধ্যেই গুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু দাবার সঙ্গে যে তাঁর আর্থিক সম্পর্ক নেই, সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন ডি গুকেশ। একটি সাক্ষাতকারে গুকেশ জানিয়েছেন, আমি খেলাটাকে ভালোবেসে খেলি, এই খেলার সঙ্গে আমার টাকার কোনও সম্পর্ক নেই।

গুকেশ আরও বলেছেন, আমার কাছে এখনও সেই অনুভূতিটা একই আছে। যেদিন আমি খেলার জন্য প্রথম দাবা বোর্ডটা হাতে পেয়েছিলাম। তখন এটি আমার কাছে দারুণ একটা খেলনা ছিল। বাবা - মা আমার জন্য অনেক কিছু করেছেন। আমার একজন ম্যানেজার হিসেবে অনেক ত্যাগ করেছেন। তেমনই আমার মা-ও সেটা করেছেন। আমার বাবা সব সময়ই মনে করিয়ে দেন একজন বিখ্যাত দাবা খেলোযার হওয়ার থেকে ভালো মানুষ হওয়া সব সময়ই বেশি গুরুত্বপূর্ণ। সেটাই আমি চেষ্টা করি।
গুকেশের বাবা একজন ইএনটি ডাক্তার। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ছেলের সঙ্গে থাকেন। গুকেশ জয়েরক পর বলেন, আমরা আর্থিকভাবে সচ্ছল ছিলান না। মা-বাবাকে অনেক সংগ্রাহ করতে হয়েছিল। ২০১৭-১৮ সালে আমাদের কাছে টাকার পরিমাণ এত কম ছিল যে মা-বাবার বন্ধুরা আমাদের সাহায্য করেন। তাঁরা জীবন ধারায় পরিবর্তন আনেন, যাতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারি।
বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন গুকেশ। ফলে আনন্দের কাছে যা অতিরিক্ত গর্বের কারণ। গুকেশ ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন কিংবদন্তি গ্যারি কাসপারোভের রেকর্ড। ১৯৮৫ সালে ২২ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি। কিন্তু ১৮ বছর বয়সেই বিশ্ব সেরার তাজ পেয়ছেন গুকেশ।












Click it and Unblock the Notifications