ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেনশন উঠতেই আশঙ্কায় বজরং, সাক্ষীরা! চিঠি গেল UWW-এর কাছে

Wrestling: ভারতের কুস্তি ফেডারেশনে নির্বাচন হওয়ার পর শর্তসাপেক্ষে সাসপেনশন তুলে নিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর তারপরই ফের আশঙ্কায় ভুগছেন কুস্তিগীররা।

এই পরিস্থিতিতে বজরং পুনিয়া, সাক্ষী মালিক চিঠি পাঠালেন বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে। ভারতের কুস্তি ফেডারেশনে পরিস্থিতি যে স্বাভাবিক হয়নি সে কথাই তুলে ধরা হয়েছে চিঠিতে।

Wrestling: ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেনশন উঠতেই আশঙ্কায় বজরং, সাক্ষীরা!

UWW ভারতের কুস্তি ফেডারেশনের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় দেশের পতাকাতলে থেকেই অংশ নিতে পারবেন কুস্তিগীররা। যদিও বজরং, সাক্ষীরা আর্জি জানিয়েছেন, ফেডারেশনের বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করুক ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থাকে পাঠানো চিঠিতে উল্লেখ, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ফেডারেশন চালাচ্ছেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং। ফেডারেশনের নতুন কমিটিকে গত ডিসেম্বরে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ফেডারেশনের কাজকর্ম দেখার ভার ন্যস্ত হয়েছে অ্যাড হক কমিটির উপর।

সঞ্জয় সিংকে সভাপতি করার পিছনে কুস্তিগীরদের যৌন নিগ্রহ-সহ নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিং কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ। ব্রিজের ঘনিষ্ঠ এই সঞ্জয়। তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকাকে অমান্য করে চলেছেন।

ভারতের তারকা কুস্তিগীররা জানিয়েছেন, সাসপেনশন উঠে যাওয়ার পর ফেডারেশনের কর্তারা কুস্তিগীরদের হুমকি দিয়ে নানাভাবে হেনস্থা করতে পারেন। ২৭ ডিসেম্বর ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। নির্বাচিত হয়েই অনৈতিক কাজকর্ম শুরু হওয়ায় এই পদক্ষেপ।

অ্যাড হক কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখভালের দায়িত্ব পেলেও ভারতের কুস্তি সংস্থার কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে বুড়ো আঙুল দেখিয়ে টুর্নামেন্ট চালাচ্ছে। যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের উপর কুস্তিগীরদের আস্থা নেই। গত মাসেও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কড়া নির্দেশিকা জারি করেছে।

এক সব কিছুর পরেই ফেডারেশনের সাসপেন্ডে কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও কুস্তিগীরদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। সেই সংক্রান্ত নথিও পেশ করা হয়েছে। ভারতের কুস্তিগীররা যাতে নিশ্চিন্তে বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারেন, কোনও হেনস্থার মুখে পড়তে না হয় তা সুনিশ্চিত করার আর্জিও জানানো হয়েছে।

সাসপেনশন তোলার সময়ে শর্ত দেওয়া হয়েছে, যাঁরা ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনও বৈষম্যমূলক পদক্ষেপ করা যাবে না। তারপরও বজরং, সাক্ষীদের আশঙ্কা প্রকাশ নয়া মাত্রা যোগ করল। ফেডারেশনের সাসপেন্ডেড কমিটি এবং অ্যাড হক কমিটি আলাদা জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। কুস্তিগীররাও সংশয়ে। সাক্ষী অভিযোগ করেছেন, ফেডারেশনের সাসপেন্ডেড কমিটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যে সার্টিফিকেট দিয়েছে তা ভুয়ো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+