সেমিফাইনালে হারলেন জোশনা চিনাপ্পাও, মহিলাদের স্কোয়াশ থেকে আরও একটি ব্রোঞ্জ ভারতের
মহিলাদের স্কোয়াশ সিঙ্গলস সেমিফাইনালে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল জোশনা চিনাপ্পা-কে।
এশিয়াড ২০১৮-র মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে হেরে গেলেন জোশনা চিনাপ্পা। মালয়েশিয়ার শিবসঙ্গরি সুব্রামনিয়মের বিরুদ্ধে ৩-১ ফলে পরাজিত হন তিনি। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এর আগে অপর সেমিফাইনালে দীপিকা পাল্লিকালও হেরে গিয়ে ব্রোঞ্জ পান। এই দুই পদক মিলিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট পদক হল ২৭টি।

শনিবার মহিলাদের স্কোয়াশের দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার ১৯ বছরের শিবসঙ্গরি সুব্রামনিয়মের বিরুদ্ধে শুরুর থেকেই পিছিয়ে পড়েন ৩১ বছর বয়সী জোশনা চিনাপ্পা। প্রথম থেকেই তাঁকে শিবসঙ্গরির গতির সামনে পরাস্ত হতে দেখা গিয়েছে। প্রথম দুটি সেটই হেরে জোসনা ২-০'য় পিছিয়ে পড়েন।
এরপর অবশ্য অল্প সময়ের জন্য জ্বলে উঠেছিলেন চিনাপ্পা। দাপটে খেলে পরের সেটটি ছিনিয়ে নেন তিনি। তিন সেটের শেষে স্কোর ছিল মালয়েশিয়ার পক্ষে ২-১। কিন্তু তৃতীয় সেটে ফের হেরে শেষ পর্যন্ত মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে ৩-১ ফলে হারতে হয় জোশনা চিনাপ্পাকে।
মহিলাদের প্রথম সেমিফাইনালেও ভারতের দীপিকা কার্তিক পাল্লিকালকে হারতে হয় মালয়েশিয় প্রতিদ্বন্দ্বীর বিরদ্ধেই। তাঁর সামনে ছিলেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর ও বর্তমান ৯ নম্বর খেলোয়াড় ডেভিড নিকোল। ৩-০টতে দীপিকাকে একপ্রকার উড়িয়েই দেন ডেভিড।
ফলে দুটি সেমিফাইনালেই হেরে ভারতের দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পেলেন। স্কোয়াশে ব্রোঞ্জ পদকের জন্য আলাদা করে ম্যাচ হয় না। সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়কেই ব্রোঞ্জ দেওয়া হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications