Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games: এশিয়ান গেমসে আজই ১৫ পদক! ভারত পেরিয়ে গেল ৫০-এর মাইলফলক

Asian Games: এশিয়ান গেমস থেকে ভারত ১০০টি পদক জিততে পারবে কিনা তা বলবে সময়। তবে হাংঝৌ এশিয়াডের অষ্টম দিনে ভারত পার করে ফেলল ৫০টি পদক জয়ের মাইলস্টোন।

আজ ভারতের ঝুলিতে ১৫টি পদক আসায় মোট পদকের সংখ্যা বেড়ে হলো ৫৩। যার মধ্যে ১৩টি সোনা, ২১টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত চতুর্থ স্থান দখলে রেখেছে। চিন, কোরিয়া ও জাপানের পরেই।

 Asian Games: এশিয়ান গেমসে আজই ১৫ পদক!

এশিয়ান গেমস খেতাব নিজের দখলে রাখলেন তেজিন্দরপাল সিং তুর। তিনি আজ শটপাটে সোনা জিতলেন ২০.৩৬ মিটার থ্রো-র সৌজন্যে। পিছনে ফেললেন সৌদি আরবের মহম্মদ দাউদা টোলোকে। ভারতের চতুর্থ শটপুটার হিসেবে তুর এশিয়ান গেমস খেতাব ধরে রাখতে পারলেন। ৩ হাজার মিটার স্টিপলচেজে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন অবিনাশ সাবলে।

ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল চিনের বিরুদ্ধে ফাইনালে সোনা জয়ের আশা জাগিয়েছিল প্রথম দুটি ম্যাচে জিতে। লক্ষ্য সেন সিঙ্গলসে ও ডাবলসে চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি জিতলেও তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত সিঙ্গলসে হেরে যান। চোটের কারণে এইচএস প্রণয়ের না থাকা ভারতকে সমস্যায় ফেলেছিল। ফলে শেষ তিনটি ম্যাচ হেরে রুপো জিতেই সন্তুষ্ট হতে হলো।

বিতর্কের পালা শেষে ১০০ মিটার হার্ডলসে রুপো জিতেছেন জ্যোতি ইয়ারাজি। মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে নিখাত জারিন হেরে যান স্প্লিট ডিসিশনে। তিনি পেলেন ব্রোঞ্জ। পুরুষদের ১৫০০ মিটার ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে অজয় কুমার সরোজ ও জিনসন জনসন।

মহিলাদের ১৫০০ মিটারে রুপো জিতেছেন হরমিলন বাইন্স। তাঁর বাবা আমনদীপ বাইন্স দক্ষিণ এশিয়ান গেমসে ১৫০০ মিটারে পদকজয়ী এবং মা মাধুরী সাক্সেনা ২০০২ এশিয়ান গেমসে ৮০০ মিটারে পদক জিতেছিলেন। লং জাম্পে এদিনই রুপো জিতেছেন মুরলী শ্রীশঙ্কর। মহিলাদের ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ পান সীমা পুনিয়া। এশিয়ান গেমসে তাঁর এটি তৃতীয় পদক।

 Asian Games: এশিয়ান গেমসে আজই ১৫ পদক!

মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। চার পয়েন্টের জন্য পোডিয়াম ফিনিশ হয়নি স্বপ্না বর্মনের। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে ভারত সোনা জিতেছে। সেই দলে ছিলেন কিনান চেনাই, জোরাবর সিং সান্ধু ও পৃথ্বীরাজ তোন্ডাইমান। এ ছা়ড়া ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন কিনান চেনাই।

মহিলাদের ট্র্যাপ ইভেন্টে রুপো জেতেন মণীষা কির, প্রীতি রজক ও রাজেশ্বরী কুমার। এবারের এশিয়াডে ভারত শ্যুটিং থেকে পেল রেকর্ড ২২ পদক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+