টোকিও অলিম্পিকের আগে করোনা আক্রান্ত দেশের ২৬ জন অ্যাথলিট
টোকিও অলিম্পিকের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ২৬ জন অ্যাথলিট। পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বা এনআইএস ক্যাম্পাসে প্রস্তুতি চলাকালীন তাঁদের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। আক্রান্ত প্রতি অ্যাথলিটকে ডাক্তারের পরামর্শে আইসোলেশনে রাখা হয়েছে।


তব একদিক থেকে বাঁচায়ো করোনা ভাইরাসে আক্রান্ত কোনও অ্যাথলিটের ভারতের হয়ে টোকিও অলিম্পিকে খেলার কথা নেই বলে জানানো হয়েছে। তাতে ঘটনার আশঙ্কা যে একবিন্দুও কমে না, তা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের তরফে জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত অ্যাথলিটদের শরীরে রোগের মৃদু সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে সাই।
বুধবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বা এনআইএস ক্যাম্পাসে একসঙ্গে ৩৮০ জন অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। ২৬ জন ছাড়া আপাতত বাকিদের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। তবে এখনও বেশ কয়েক জনের টেস্ট রিপোর্ট আসা বাকি রয়েছে বলেও সাইয়ের তরফে জানানো হয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২৮ লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬২ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
কেন্দ্র টাকা নিয়ে যাচ্ছে, বিজেপির প্রতিশ্রুতি আর রূপায়ণের ফারাক তুলে ধরে কটাক্ষ অভিষেকের


Click it and Unblock the Notifications
