National Games: বছর শেষে কলঙ্ক, ডোপ টেস্টে ব্যর্থ জাতীয় গেমসে অংশ নেওয়া ২৫ অ্যাথলিট, তালিকায় পদকজয়ীরাও
বছর শেষে ভারতীয় অ্যাথলেটিক্সে ডোপিং বিতর্ক। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে জাতীয় গেমসে অংশ নেওয়া ২৫ জন অ্যাথলিট ডোপ টেস্টে ধরা পড়েছেন। এরমধ্যে রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া অ্যাথলিটরও। একসঙ্গে এতজন ক্রীড়াবিদের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছেন ভারতীয় ক্রীড়া মহলে।
চলতি বছর ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গোয়াতে বসেছিল জাতীয় গেমসের আসর। চলতি বছর ৩৭তম জাতীয় গেমসের আসর বসে গোয়ায়। এবারও জাতীয় গেমসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ অক্টোবর গোয়ায় আনুষ্ঠানিকভাবে জাতীয় গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার মাস খানেক পরে চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে। যা শুধু বিতর্কের নয় ভারতীয় খেলাধুলার জন্য কলঙ্কেরও।

দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশ নেন প্রতিযোগীরা। তবে সবচেয়ে বেশি অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নেয় হরিয়ানা থেকে। শুধু এশিয়ান গেমসেই নয়, জাতীয় গেমসেও এগিয়ে সেই নীরজের রাজ্য। গোয়ায় সদ্য শেষ হয়েছে জাতীয় গেমস।
প্রথমে থাকা মহারাষ্ট্রের দখলে ২২৮টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে সার্ভিসেস। যাদের দখলে রয়েছে ১২৬টি পদক। যেহেতু হরিয়ানার থেকে সোনার পদকের সংখ্যা বেশি, তাই সার্ভিসেস রয়েছে দ্বিতীয় স্থানে। পাশাপাশি মধ্যপ্রদেশ রয়েছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১১২টি পদক।
চলতি বছরে এশিয়ান গেমসের আগেও ডোপিং বিতর্ক তৈরি হয় ভারতীয় খেলাধুলায়।বেশ কয়েকজন জুডো খেলোয়াড় ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। তথ্য অনুসারে, এশিয়ান গেমসের ট্রায়ালের পরে নির্বাচিত জুডোকাদের মধ্যে চারজন পুরুষ খেলোয়াড় জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নেওয়া পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই ক্রীড়াবিদদের মধ্যে ২ জন তাজিকিস্তানে ২ থেকে ৪ জুন অনুষ্ঠিত দুশানবে গ্র্যান্ড প্রিক্সেও অংশ নিয়েছিলেন।
গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে গুজরাতে বসেছিল জাতীয় গেমসের আসর। সেখানেই প্রতিযোগিতা চলাকালীন রুটিনমাফিক মূত্র পরীক্ষা করা হয়েছিল সঞ্জিতা চানুর। যে পরীক্ষার ফল বেরনোর পরে দেখা যায় সেখানে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি রয়েছে। তৎক্ষণাৎ তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। চলতি বছরে তাঁকে পাকাপাকিভাবে চার বছরের জন্য নিষিদ্ধ করা হল।












Click it and Unblock the Notifications