বিশ্বকাপ ২০১৪: কলকাতা এখন নীল-সাদা, যজ্ঞ-পুজায় চলছে ফাইনালের প্রস্তুতি
রবিবার আর্জেন্টিনা ও জার্মানির ফাইনাল ম্যাচ। তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা। রীতিমতো পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনাকে ফাইনালে জেতানোর জন্য। আর্জেন্টিনার একদল সমর্থক বাবুঘাটে ঢাক ঢোল সহযোগে রীতিমতো যজ্ঞ করলেন।
আর্জেন্টীয় নায়ক লিওনেল মেসির ছবি, মেসির ১০ নম্বর জার্সি গায়ে ব্রাজুকা বলের পুজো করলেন। ধুপ জ্বলল, শঙ্খ বাজল, কাসর ঘণ্টা ধ্বনি উঠল। যে একেবারে দক্ষযজ্ঞ ব্যাপার আর কি। পুজো উদ্যোক্তাদেক একজন জানালে, "আমরা বলের পুজো করছি যাতে তা সৌভাগ্যরূপে আর্জেন্টিনার কাছে পৌছে যায়। ম্যাচে মেসি যাতে সাফল্য পান তার জন্য ওঁর ছবিকে সামনে রেখে আমরা প্রার্থণাও করেছি। আর্জেন্টিনার জয়ের জন্য মেসির ভাল খেলাটা অত্যন্ত প্রয়োজন।"
দক্ষিণ কলকাতায় সুরুচি সংঘের পুজে আলাদা করে কাউকে বলে দিতে হয়না। সেই ক্লাব এবার মা দূর্গার আরাধনার আগে ফুটবল আরাধনায় মাতল। মেসির একটি দৈত্যাকার কাট আউটে আর্জেন্টিনার জার্সি চড়িয়ে নিজেদের মুখ নীল-সাদা রংয়ে রাঙিয়ে মেসি ও আর্জেন্টিনার হয়ে স্লোগান তুললেন ক্লাবের সদস্যরা।
ফুবল বিশ্বকাপ নিয়ে কলকাতার এই উন্মাদনা নতুন কিছু নয়। ক্রিকেটের ভারতে ফুটবলপ্রিয় কলকাতার মোহনবাগান-ইস্টবেঙ্গলের পরে সবচেয়ে পছন্দের দল ব্রাজিল-আর্জেন্টিনা। কলকাতায় আর্জেন্টিনার সমর্থক বেশি নাকি ব্রাজিলের তা গবেষণা সাপেক্ষ। তবে আর্জেন্টিনার বদলে ব্রাজিলও যদি ফাইনালে উঠত তাহলে এই পুজোপাঠের রং নীলা সাদা থেকে বদলে হলুদ সবুজ হয়ে যেত এই যা তফাৎ। কিন্তু জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোল খাওয়ার রাগ কিন্তু ভোলেনি কলকাতা। তাই তো আর্জেন্টিনা-ব্রাজিলের পুরো সমর্থন যাচ্ছে আর্জেন্টিনারই পক্ষে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?













Click it and Unblock the Notifications