RG Kar Verdict: আমৃত্যু কারাদণ্ডের শাস্তি, কেন ফাঁসি হল না সঞ্জয় রায়ের? যা জানালেন বিচারক
RG Kar Verdict: আরজি কর মামলায় দোষী সাব্য়স্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের (Life Imprisonment) নির্দেশ দিয়েছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। আরজি করের ধর্ষণ ও খুনের মামলা বিরলের মধ্যে বিরলতম (Rarest of the rare cases) ঘটনা বলে আদালতে সওয়াল করে সিবিআই। যদিও তদন্ত প্রমাণের সাপেক্ষে আদালত এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম মান্যতা দেয়নি আদালত।
আদালতে সিবিআইয়ের (CBI) তরফে এদিন যুক্তি দেওয়া হয়, আরজি করের (RG Kar Rape and Murder case) ঘটনায় সবাই বিস্মিত। সমাজ একজন চিকিৎসককে হারিয়েছে। গোটা সমাজকে কার্যত নাড়িয়ে দিয়েছে আরজি করের ঘটনা।

সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এদিকে সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানান, বিরলের মধ্যে বিরলতম অপরাধ ধরে নিলেও মৃত্যুদণ্ডের বিধানের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে আইনে।
সঞ্জয়ের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, প্রমাণ সংক্রান্ত আবেদন আগেও জানানো হয়েছে। প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। যেক্ষেত্রে সংশোধনের সুযোগ নেই, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে। সুপ্রিম কোর্টও কোনও কোনও ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেও কোনও কোনও ক্ষেত্রে তা খারিজ করেছে বলে জানান বিচারক।
শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাসের নির্দেশ, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে সঞ্জয় রায়কে। কেন ফাঁসি দেওয়া হল না? তার কারণও ব্যাখ্যা করেন তিনি। সব শুনে বিচারক জানিয়ে দেন, আরজি কর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে তিনি মনে করছেন না। আর তাই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, "আমৃত্যু কারাবাসে থাকতে হবে আপনাকে।"
শিয়ালদহ কোর্টের ২১০ নম্বর রুমে হয় এদিনের শুনানি। সঞ্জয়ের ফাঁসির দাবিতে সওয়াল করেছিল সব পক্ষ। পাবলিক পারসেপশনও তেমনটাই ছিল। নির্যাতিতার পরিবারও আদালতে ফাঁসির দাবি জানান। যদিও সবরকম প্রমাণ খতিয়ে দেখে আদালত আমৃত্যু কারাদণ্ডের শাস্তির বিধান শোনায়। জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে বলে সঞ্জয়কে জানিয়ে দেন বিচারক দাস।












Click it and Unblock the Notifications