Coronavirus: বাংলায় ফের রকেট গতিতে সংক্রমণ, করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু মহিলার
কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ৪৩ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ ধরে ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা অ্যাকিউট করোনারি সিন্ড্রোম, সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরির মতো একাধিক কো-মরবিডিটিতে ভুগছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২। গত ২৪ ঘণ্টায় ৪১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই বলে জানানো হয়েছে। তবে নতুন করে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৩৪ জন।

সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৪০২৬ জন। একদিনে ৬৫ জন সারা দেশে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪১৬ জন কেরলে আক্রান্ত। গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সারা দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় গুজরাতে ৫৯ জন ও কর্নাটকে ৫৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও তামিলনাড়ুতে ২৬ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।












Click it and Unblock the Notifications