রাজ্যের দৈনিক সংক্রমণে ফের পতন, চূড়ান্ত পর্যায়ে ভ্যাকসিন প্রস্তুতি

রাজ্যের দৈনিক সংক্রমণে ফের পতন, চূড়ান্ত পর্যায়ে ভ্যাকসিন প্রস্তুতি

আশা জাগিয়ে ফের করল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল যেখানে ৭২৩ ছিল সেটা বৃহস্পতিবার কমে হয়েছে ৬৮০। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৭ জন। এদিকে শনিবার থেকে শুরু হতে চলেছে করোনার টিকা করণ অভিযান। তার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে গোটা রাজ্যে। গোটা দেশে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যের জেলায় েজলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনা ভ্যাকসিন।

রাজ্যের দৈনিক সংক্রমণে ফের পতন

আশা জাগাচ্ছের রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণের পতন। কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৬৮০ জন। যার জেরে মোট করোনা ভাইরাসের সংক্রমণ রাজ্যে বেড়ে হয়েছে ৫,৬৩,৪৭৫। রাজ্যে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৭ জন। করোনা সংক্রমণে এখনও ভাবাচ্ছে উত্তর ২৪ পরগনা। কলকাতার থেকেও বেশি করোনা আক্রান্ত রয়েছে উত্তর ২৪ পরগনায়। উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে দার্জিলিংয়ে করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। শীতের মরশুমে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ বঙ্গের জেলা গুলির মধ্যে আবার উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে মুর্শিদাবাদে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি। জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে করোনা ভাইরাসের টিকা। উত্তরবঙ্গেও পৌঁছে গিয়েছে টিকা। শনিবার থেকেই শুরু হবে টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযাতী সপ্তাহে তিন দিন টিকাকরণ করা হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়া হবে। তারপরে করোনা যোদ্ধারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+