ভয় পাবেন না, ভয় মুক্ত বাংলা গড়ুন, এবার জোরে ছাপ, তৃণমূল সাফ, ব্রিগেডের ময়দানে আহ্বান মোদীর

ভয় পাবেন না, ভয় মুক্ত বাংলা গড়ুন, এবার জোরে ছাপ, তৃণমূল সাফ, ব্রিগেডের ময়দানে আহ্বান মোদীর

মোদী মোদী রবে ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী। উপচে পড়ছিল ভিড়। বাংলার জনতা এবার তৃণমূলের সঙ্গে লড়াই করবে। ব্রিগেডের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছেন আজকের ভিড় দেখে অনেকেই ভাববেন ২ মে এসে গিয়েছে বোধহয়। প্রসঙ্গত উল্লেখ্য ২ মে ভোট গণনা হবে ৫ রাজ্যে। বাংলা উন্নয়ন চায়। সোনার বাংলা চায় বাংলার মানুষ। তাই বিজেপিকে সমর্থন করতে তাঁরা এগিয়ে এসেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভয় পাবেন না

ভয় পাবেন না

তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। তারা বুঝতে পেরেছে এবার আর তাদের জয় সম্ভব নয়। সেকারণেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আর ভয় পেয়ে বলছে খেলা হবে। ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যবাসীকে তাই ভয় না পেয়ে এগিয়ে আার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভয় পাবেন না। ভয়মুক্ত বাংলা গড়ুন।নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। বাংলার কুশাসনের বিরুদ্ধে ভোট দিন। বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন। এদিব মোদীর কণ্ঠেও শোনা গিয়েছে উনিশে হাফ, একুশে সাফ। আবার নতুন স্লোগান দিয়েছেন মোদী এবার জোরে ছাপ, তৃণমূল সাফ।

 বাংলার মানুষকে লুঠ করেছেন মমতা

বাংলার মানুষকে লুঠ করেছেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেজের ময়দান থেকে কাটমানি, সিন্ডিকেট নিয়ে সরব হয়েছেন। তিনি মমতা সরকারকে আক্রমণ করে বলেছেন বাংলার মানুষকে এতোদিন ধরে লুঠ করা হয়েছে। বাংলার মানুষের ঘরে এখন পানীয় জল পৌঁছয়নি। বাংলার দেড় কোটি মানুষ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন। তাই বিজেপি সরকার প্রয়োজন বাংলায়। প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওযার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ঝুপড়িতে জন্মানো শিশুও আমার বন্ধু। দেই দরিদ্র নিরন্ন মানুষদের জন্যই বিজেপি বাংলায় কাজ করতে চায় বলে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।

সরকারি প্রকল্প আটকে রাখার অভিযোগ

সরকারি প্রকল্প আটকে রাখার অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন সরকারি প্রকল্প আটকে দিচ্ছে রাজ্যে সরকার।তিনি নিজে কাজ করছেন না আবার অন্যদেরও কাজ করতে দিচ্ছেন না। এমন পরিস্থিতি তৈরি করেছেন বাংলা। একটা শিল্প নেই। মানুষ কাজ পাচ্ছেন না। যে বাংলা একসময় দেশকে দিশা দেখাত সেই বাংলাকে চরম অবনতির জায়গায় নিয়ে গিয়েছেন মমতা। শুধু তোলাবাজি আর কাটমানির রাজত্ব শুরু করেছেন তিনি। তারসঙ্গে পাল্লা দিয়ে চলছে সিন্ডিকেট রাজ। বাংলার মানুষের উন্নয়নের জন্য ২৪ ঘণ্টা কাজ করার প্রতিশ্রুতি িদয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 এবার তৃণমূলের লড়াই জনতার সঙ্গে

এবার তৃণমূলের লড়াই জনতার সঙ্গে

ব্রিগেডের ময়দানে মোদী মোদী স্লোগানের উচ্ছ্বাসের মধ্য দিয়েই আগমন প্রধানমন্ত্রীর। মঞ্চে উঠে বেশিক্ষণ সময় নেননি। বলতে শুরু করেন তিনি। প্রথমেই রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি। একেবারে বাংলাতেই বলেছেন বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার মানুষ সোনার বাংলা চায়। তাই এবার বাম-কংগ্রেস-বিজেপি নয় শাসক দল তৃণমূল কংগ্রেসের লড়াই এবার বাংলার জনতার সঙ্গেই। তারাই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আজকের সভায় মোদী কার্যত বুঝিয়ে দিয়েছেন বাংলা তাঁরা দখল করে ফেলেছেন। ২ মে-র ঘোষণা আনুষ্ঠানিক মাত্র। ব্রিগেডের মঞ্চে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+