কয়লাকাণ্ডের তদন্তে তৎপরতা তুঙ্গে, আধা সেনা নিয়ে তল্লাশিতে ইডি, কালো টাকার সন্ধানে সিবিআই
কয়লাকাণ্ডের তদন্তে আরও তৎপরতা, ওড়িশা থেকে রাজ্যে আসছে বিশেষ দল, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরার পর কয়লাকাণ্ডের তদন্তে আরও চাপ বাড়াতে তৎপর ইডি, সিবিআই। এই িনয়ে গতকালই উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে দিল্লিতে। কয়লাকাণ্ডের তদন্তে ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছে বিশেষ টিম।তাঁদের নিরাপত্তায় থাকবেন ৮০জন কেন্দ্রীয় বাহিনী। কয়লাকাণ্ডের কালোটাকা হোটেল ব্যবসায় খাটানোর অভিযোগ। কলকাতা, আসানসোন ও দুর্গাপুরের সেই সব হোটেলে তল্লাশি চালাবেন ইডির আধিকারীকরা।

একযোগে তল্লাশি ইডি-সিবিআইয়ের
নাড্ডা শহর ছাড়ার পরেই কয়লাকাণ্ডের তদন্তে তৎপরতা বাড়াল ইডি-সিবিআই। শহর ও জেলায় একাধিক জায়গায় যৌথ অভিযান শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই েজরা করে সিবিআই আধিকারীকরা। রুজিরার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি লেনদেন নিয়ে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। জেরা করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকাকেও।

ওড়িশা থেকে ইডির বিশেষ টিম
জেপি নাড্ডা শহর ছাড়ার আগেই কয়লাকাণ্ডের তদন্ত নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তারপরেই তৎপর হয় ইডি। ওড়িশা থেকে বিশেষ টিম এসেছে রাজ্যে। তাতে রয়েছেন মহিলা আধিকারীকরা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাবেন তাঁরা। তাঁদের নিরাপত্তায় রাজ্যে মোতায়েন করা হয়েছে ৮০ জন কেন্দ্রীয় বাহিনী। কয়লা পাচারের কালো টাকা হোটেল ব্যবসায় কাজে লাগানোর অভিযোগ। আসানসোল, দুর্গাপুর সহ কলকাতার বিভিন্ন হোটেলে সেই সূত্রে তল্লািশ চালাবেন ইডির আধিকারিকরা।

তদন্তে সিবিআই
কয়লাকাণ্ডের কালো টাকা রাখার অভিযোগে বাঁশদ্রোণীতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। রণধীর বার্নওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। বার্নওয়ালের কাছে কয়লাপাচারের টাকা রাখার অভিযোগ রয়েছে। প্রভাবশালীদের টাকা বাজারে খাটিয়েছেন তিনি এমনই অভিযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডিও।

শহরের একাধিক জায়গায় তল্লাশি
কয়লাকাণ্ডে কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারীকরা। ফুলবাগান, বড়বাজার,চাঁদনী,গণেশচন্দ্র অ্যানিউতে একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন তাঁরা। তল্লাশি চালানো হচ্ছে শহরের একাধিক চ্যার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে ও দফতরে। দলে রয়েছেন মহিলা আধিকারীকরাও। কয়েকদিন আগে সিবিআই কয়লাকাণ্ডে অভিষেক পত্নি রুজিরা ও তার বোন মেনকাকে জেরা করেছে। এই নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications