Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বার্মার।

কলকাতা, ১৩ ডিসেম্বর : আগামীকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বার্মা। নবান্ন সূত্রে মঙ্গলবার এই বৈঠকের কথা জানানো হয়েছে। মার্কিন মুলুকে ক্ষমতা বদলের আগে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।আবারও মুখ্যমন্ত্রীর কাছে যেমন মার্কিন মুলুকে যাওয়ার আমন্ত্রণ আসতে পারে, তেমনই রাজ্যে শিল্প সম্মলনের আগে মার্কিন বিনিয়োগের স্বপ্নও সত্যি হতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেল তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা। যদিও রাজ্যের শাসকদল তথা রাজ্য সরকারের তরফে মার্কিন রাষ্ট্রদূতের এই নবান্ন আগমনকে সৌজন্য সাক্ষাতের অঙ্গ হিসেবেই বর্ণনা করছে। তবে রাজৈনিতক মহল মনে করছে, এদিন সৌজন্য সাক্ষাতের মোড়কে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামীকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূত

উল্লেখ্য ডোনাল্ড ট্র্যাম্প মার্কিন মুলুকের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসছেন মর্কিন রাষ্ট্রদূত। সেদিক দিয়ে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়। মার্কিন প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে। এর আগেও ওবামা প্রশাসন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওদেশে যাওয়ার জন্য। কিন্তু তখন ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী যেতে পারেননি। আবারও তাই তাঁকে মার্কিন মুলুকে আমন্ত্রণ জানানো হতে পারে।

পাশাপাশি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সামনেই। সেদিক দিয়ে বিচার করলে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আলোচনাও হতে পারে এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্কিন রাষ্ট্রদূতের কাছে এই আবেদন করতেই পারেন। এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+