প্রতিষ্ঠার দুশো বছর পরে প্রাথমিক স্তরে ইংরেজিতে পঠনপাঠন চালু হতে চলেছে হিন্দু স্কুলে

প্রতিষ্ঠার প্রায় ২০২ বছর পরে প্রাথমিক স্তরে ইংরেজি-মাধ্যম বিভাগ শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন পেল হিন্দু স্কুল। সূত্রের খবর, সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে চিঠি দেন স্কুল শিক্ষা কমিশনার সৌমিত্র মোহন।

প্রতিষ্ঠার দুশো বছর ইংরেজী মাধ্যমে পঠনপাঠন চালু হতে চলেছে হিন্দু স্কুলে

ওই চিঠিতে আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দু স্কুলে প্রাইমারি স্তরে বাংলার পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরাজী মাধ্যমে পঠনপাঠন শুরু করাও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা কমিশনের তরফ থেকে। বর্তমানে রাজ্য সরকার পরিচালিত সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম হিন্দু স্কুল। ১৮১৭ সালে সমাজসেবক ডেভিড হ্যারে, পণ্ডিত রাধাকান্ত দেব এবং উল্লেখযোগ্য শিক্ষাবিদ বৈদ্যনাথ মুখার্জি সহ সমাজের একাধিক বিশিষ্টজনের হাত ধরে হিন্দু স্কুলের প্রতিষ্ঠা হয়।

স্কুল শিক্ষা কমিশনের ওই চিঠিতে বলা হয়েছে, নতুন বিভাগটি বর্তমানে স্কুলের বিদ্যমান পুঁজি দিয়েই শুরু করা যেতে পারে। তবে পরিকাঠামো উন্নয়নের জন্য যদি আগামীতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তবে তা এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষা বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই রাজ্য সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ইংরেজী ভাষায় পঠনপাঠন শুরু করার ঘোষণা করতে দেখা যায় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। তারপরই যে সমস্ত পড়ুয়া বেসরকারী স্কুল থেকে ইংরেজীতে শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের ভাষায় দক্ষতা বাড়াতেই বর্তমানে রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+