বাংলায় হিংসার প্রভাব পড়ছে বিনিয়োগে! কলকাতার সিমলা স্ট্রিটে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব অনুরাগ ঠাকুর

কলকাতা সফরে এসে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। হিংসা বন্ধে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন।

উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়িতে কেন্দ্রূীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানে সাংবাদিক মুখোমুখি নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করলেন। রাজ্যে বিনিয়োগ না আসার পিছনে হিংসাও দায়ী বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সস্তার রাজনীতির অভিযোগ তুলেছেন।

বাংলার ভাবমূর্তি ঠিক নেই

বাংলার ভাবমূর্তি ঠিক নেই

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহান ব্যক্তিরা প্রেরণা যোগান। কিন্তু বাংলায় এই মুহূর্তে ভাবমূর্তির ঠিক নেই। বাংলায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জন প্রতিনিধির ওপরে হামলার ঘটনাও ঠিক নয়।

হিংসার প্রভাব পড়ছে বিনিয়োগে

হিংসার প্রভাব পড়ছে বিনিয়োগে

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, হামলার ঘটনায় বাংলার ছবি খারাপ হচ্ছে। যখন নির্বাচিত জনপ্রতিনিধির ওপরে হামলা করা হচ্ছে, সংবাদ মাধ্যমের ওপরে হামলা করা হচ্ছে এবং নির্বাচনের পরেও হিংসা অব্যাহত রয়েছে, যার ফলে ঘরে ছেড়ে পালাতে হচ্ছে। এর ফলে বাংলার ছবি খারাপ হচ্ছে এবং বাংলায় পুঁজি বিনিয়োগ থেকে আসছেন না। যার প্রভাব পড়ছে রোজগারেও। মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মমতা দিদির কাছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 কুস্তিগীরদের সমস্যা নিয়ে কথা বলেছেন

কুস্তিগীরদের সমস্যা নিয়ে কথা বলেছেন

উত্তর কলকাতায় বিবেকানন্দের বাড়িতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, ভারত ক্রীড়াক্ষেত্রে সাফল্য পাচ্ছে মোদী দেখানো পথে। তিনি কুস্তিগীরদের সমস্যা নি.য়ে কথা বলেছেন। তাঁদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটি কুস্তি ফেডারেশনের প্রতিদিনের কাজকর্মও দেখাশোনা করবে বলে জানিয়েছেন তিনি। ফেডারেশনের সহ সচিব বিকাশ তোমারকে সরিয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত এব্যাপারে শুক্রবার রাতে তিনি কুস্তিগীরদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তারপরেই কুস্তিগীররা তাঁদের ধর্না প্রত্যাহার করে নেন।

বিবেকানন্দের বাড়িতে অনুরাগ ঠাকুর

বিবেকানন্দের বাড়িতে অনুরাগ ঠাকুর

এদিন বিকেলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়িতে যান। সেখানকার মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে স্বামীজির বেশ কিছু বই উপহার দেন মহারাজরা। বাংলার মাটি তাঁকে প্রেরণা দেয় বলেও মন্তব্য করেন তিনি। এব্যাপারে প্রতিবছর ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে সারা দেশে অনুষ্ঠান সূচির কথাও তিনি স্মরণ করিয়ে দেন। স্বামী বিবেকানন্জের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, এখানে আসলেই বোঝা যায় তিনি কীভাবে সারা পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। তিনি যে আগেও বেশ কয়েকবার স্বামী বিবেকানন্জের বাড়িতে এসেছেন, সে কথাও জানিয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+